এক্সপ্লোর

Independence Day 2025: স্বাধীনতা দিবসের ভাষণ কী শুনতে চান আপনি? লিখুন সরাসরি, জানতে চাইছেন প্রধানমন্ত্রী

Narendra Modi Independece Day Speech : স্বাধীনতা দিবসের ভাষণে দেশ তাঁর কাছে কী শুনতে চায়, তা  তিনি জানতে চাইলেন দেশের মানুষের কাছেই। সকলের কাছ থেকে পরামর্শ চেয়েছেন প্রধাণমন্ত্রী।

নয়াদিল্লি: ব্রিটিশ রাজশক্তির বন্দুক-বেয়নেটের সামনে, কত বীর-বিপ্লবীর আত্ম বলিদানে, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল ভারত। উড়েছিল তিরঙ্গা জয়ধ্বজা। স্বাধীনতার ৭৯ বর্ষপূর্তিতে উচ্ছ্বাসে ভাসছে ভারত। প্রথা মেনে এবারও ১৫ অগাস্ট  লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবসের ভাষণে দেশ তাঁর কাছে কী শুনতে চায়, তা  তিনি জানতে চাইলেন দেশের মানুষের কাছেই। সকলের কাছ থেকে পরামর্শ চেয়েছেন প্রধাণমন্ত্রী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রধানমন্ত্রী সকলকে নিজের ভাবনা ভাগ করে নেওয়ার আহ্বান জানান। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, 'এই বছরের স্বাধীনতা দিবস যত এগিয়ে আসছে, আমি আমার সহ-নাগরিকদের কাছ থেকে শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছি! এই বছরের স্বাধীনতা দিবসের ভাষণে আপনি কোন বিষয় বা ধারণা নিয়ে শুনতে চান ? MyGov এবং NaMo অ্যাপের ওপেন ফোরামে আপনার মতামত শেয়ার করুন... ' 

 

প্রতি বছরের মতো এবারও MyGov এবং NaMo অ্যাপের মাধ্যমে জনসাধারণ তাঁদের ভাবনা ভাগ করে নিতে পারবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এই উদ্যোগটি যদিও নতুন নয়। ২০১৪ সাল থেকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতি বারই ভারতের নাগরিকদের কাছে তাঁদের ভাবনা জানতে চান। MyGov.in এবং NaMo অ্যাপের মতো প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে প্রধানমন্ত্রীর কাছে নিজের ভাবনা পৌঁছে দিতে পারবেন নাগরিকরা।  

এই নিয়ে টানা ১২ বার স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে ভাষণ দেবেন মোদি।  তাঁর আগে শুধুমাত্র স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধী টানা এতগুলি বছর ধরে স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে বার্তা দেওয়ার সুযোগ পেয়েছেন। গত বছর, ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনকালে প্রধানমন্ত্রী  'বিকশিত ভারত @২০৪৭' র স্বপ্নটি তুলে ধরেন। অর্থাৎ স্বাধীনতা অর্জনের শতবর্ষে ভারতকে কোন উচ্চতায় নিয়ে যাওয়া যায়, সেই ভাবনাই তুলে ধরেন তিনি। দেন নির্দিষ্ট রোড-ম্যাপও।  সেই সঙ্গে তাঁর ভাষণে বিশেষভাবে জায়গা পায় আত্মনির্ভর ভারত ও ভারতের  সশস্ত্র বাহিনীতে নারীর ভূমিকার বিষয়টি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget