এক্সপ্লোর

Modi Trump Meeting : আদানি 'ব্যক্তিগত' বিষয়? ট্রাম্প-মোদি আলোচনার পর এ কী বললেন প্রধানমন্ত্রী?

Modi Trump Meet :  ট্রাম্পের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে আদানি নিয়ে? প্রশ্ন করেন সাংবাদিকরা।

নয়াদিল্লি : মার্কিন মুলুক  থেকে তোলা টাকায় ভারতের একাধিক রাজ্যের সরকারি আধিকারিকদের ঘুষ দিয়ে বিদ্যুৎ প্রকল্পের বরাত হাসিল করার অভিযোগ উঠেছে আদানি এবং তাঁর সংস্থার বিরুদ্ধে। ২১০০ কোটি টাকার বেশি ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে এই আদানি-গোষ্ঠীর বিরুদ্ধে। আমেরিকার FCPA আইনেই আদানিদের বিরুদ্ধে মামলাও দায়ের হয় । মার্কিন বিচার বিভাগ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্টে গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর আদানি এবং আদানি গ্রীন এনার্জির  (AGEL) মুখ্য আধিকারিক বিনীত জৈনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। কিন্তু ট্রাম্প হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার পরই বদলেছে ছবিটা। মোদির আমেরিকা সফরের ঠিক দু-দিন আগেই ইউএসএ–র ঘুষ তদন্ত আইন কার্যকর করা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। এই আবহেই বুধবার মুখোমুখি হন মোদি ও ট্রাম্প।  

দ্বিপাক্ষিক বৈঠক শেষে তাঁরা সাংবাদিক বৈঠক করেন। সেখানে নানা প্রশ্নের উত্তর দেন নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প।  ট্রাম্পের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে আদানি নিয়ে? প্রশ্ন করেন সাংবাদিকরা। তার উত্তরে মোদি বলেন,ওটা ব্যক্তিগত বিষয়। আমেরিকায় আদানির সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনও কথা হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে নরেন্দ্র মোদি বলেন, এরকম ব্যক্তিগত ব্যাপার নিয়ে দু'দেশের রাষ্ট্রনেতা না দেখা করেন, না আলোচনায় বসেন, না কথা বলেন।    

মোদির এই প্রতিক্রিয়া শুনে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। 'দেশে প্রশ্ন করলে মুখে কুলুপ আর  বিদেশে জিজ্ঞাসা করলে  ব্যক্তিগত বিষয়! আমেরিকাতেও আদানির দুর্নীতিতে পর্দা টানলেন প্রধানমন্ত্রী। 

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ওয়াশিংটনে সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের বাণিজ্য নীতির কী প্রভাব ভারতের উপর পড়বে, তা নিয়ে জল্পনার আবহে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হয়। হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানান, দু'দেশের মধ্যে তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জ্বালানির ব্যবসা আরও মজবুত হবে। পরমাণু ও পরিকাঠামোক্ষেত্রে বাড়বে দ্বিপাক্ষিক সহযোগিতা। ভারত-আমেরিকার মধ্যে প্রযুক্তি বিনিময় নিয়েও ট্রাম্পের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget