এক্সপ্লোর

PM Modi on Covid19 : স্থানীয় স্তরে কন্টেনমেন্ট জোন ও করোনা পরীক্ষায় জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় স্তরে কন্টেনমেন্ট জোন এবং করোনা পরীক্ষার উপর জোর দিতে বললেন প্রধানমন্ত্রী

নিউ দিল্লি : দেশের করোনা গ্রাফ নিম্নমুখী। এই পরিস্থিতিতে আজ এক বৈঠকে প্রধানমন্ত্রী সতর্কবার্ত দিলেন। বললেন, "যেহেতু সংক্রমণ কমছে, আমাদেরও আরও সতর্ক থাকতে হবে।" পাশাপাশি স্থানীয় স্তরে কন্টেনমেন্ট জোন এবং করোনা পরীক্ষার উপর জোর দিতে বলেন তিনি। করোনা মোকাবিলায় নিযুক্ত বিভিন্ন রাজ্য ও জেলার আধিকারিকদের সঙ্গে আজ বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে ফিল্ড অফিসারদের "ফিল্ড কমান্ডার" বলে সম্বোধন করেন। 

প্রধানমন্ত্রী বলেন, "করোনার বিরুদ্ধে লড়াইয়ে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এককথায়, আপনারা এই লড়াইয়ের ফিল্ড কমান্ডার। এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের অস্ত্র কী ? আমাদের অস্ত্র হচ্ছে- স্থানীয় স্তরে কন্টেনমেন্ট জোন তৈরি করা, করোনা পরীক্ষা আর মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া।"

প্রধানমন্ত্রী দেশে সংক্রমণ কমার কথা উল্লেখ করে বলেন, "এই মুহূর্তে কিছু রাজ্যে সংক্রমণ কমছে। আবার কিছু রাজ্যে বাড়ছে। যেহেতু সংক্রমণ কমছে, আমাদের আরও সতর্ক থাকতে হবে। গত এক বছর ধরে যেসব বৈঠক হয়েছে তাতে আমি উল্লেখ করেছি, আমাদের লড়াই প্রত্যেকটা জীবন রক্ষা করার। "

এদিকে দেশের বিভিন্ন রাজ্যে ভ্যাকসিনের অভাবে টিকাকরণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এনিয়ে উদ্বেগ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যেও উঠে আসে ভ্যাকসিনের প্রসঙ্গ। তিনি বলেন, "কোভিড ভ্যাকসিনের সরবরাহ বাড়ানোর জন্য অবিরাম চেষ্টা চালানো হচ্ছে। পুরো প্রক্রিয়াটি দেখছে স্বাস্থ্য মন্ত্রক।"

কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি, প্রত্যেকের জীবনযাপনে যাতে কোনও সমস্যা না আসে সেদিকেও নজর রাখার কথা আধিকারিকদের বলেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, "আমাদের সংক্রমণ থামাতে হবে। এর পাশাপাশি দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। PM Cares-এর মাধ্যমে দ্রুত দেশের বিভিন্ন জেলার হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ চলছে। কিছু হাসপাতালে এই প্ল্যান্টের কাজও শুরু হয়ে গিয়েছে।" প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন সংক্রমিত হয়েছেন। তবে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। অতিমারি শুরু পর থেকে এই মৃত্যু একদিনে সর্বোচ্চ।

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget