এক্সপ্লোর

Modi On Ram Mandir : 'আবেগপ্রবণ হয়ে পড়ছি...জীবনে প্রথমবার এমন অনুভূতি' রামমন্দির উদ্বোধনের আগে বিশেষ বার্তা মোদির

Narendra Modi Audio Message : 'এই সময়ে একজনের পক্ষে অনুভূতি প্রকাশ করা কঠিন...আবেগপ্রবণ হয়ে পড়ছি। আমার জীবনে প্রথমবারের মতো আমি এমন অনুভূতি হচ্ছে। '

নাসিক : ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের ( Ayodhya Ram Mandir )উদ্বোধনী অনুষ্ঠানের আগে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী ( PM Modi ) ।  শুক্রবার একটি অডিও বার্তা প্রকাশ করে জানালেন, তিনি আজ থেকে ১১ দিনের বিশেষ আচার শুরু করবেন। 'রাম রাম' বলে অডিও বার্তা শুরু করলেন তিনি।

তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি অডিও বার্তায়, প্রধানমন্ত্রী মোদি জানালেন তিনি একটি ঐতিহাসিক এবং শুভ ঘটনার সাক্ষী হতে চলেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিজেকে  ভাগ্যবান মনে করছেন মোদি।  

তিনি বলেন, 'রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা আর দিন কয়েকের অপেক্ষা। আর মাত্র ১১ দিন বাকি । ঈশ্বর আমাকে ভারতের জনগণের প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত করেছেন। এই বিষয়টি মাথায় রেখে আমি আজ থেকে ১১ দিনের জন্য একটি বিশেষ আচার শুরু করছি।' তিনি আরও বলেন যে, 'এই সময়ে একজনের পক্ষে অনুভূতি প্রকাশ করা কঠিন...আবেগপ্রবণ হয়ে পড়ছি। আমার জীবনে প্রথমবারের মতো আমি এমন অনুভূতি হচ্ছে। ' আবেগতাড়িত গলায় প্রধানমন্ত্রী আরও বলেন, "জীবনের কিছু ঘটনা ঘটে যায় শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদের জন্য। এই মুহূর্ত আমাদের সকলের জন্য এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা রাম ভক্তদের জন্য একটি অতি পবিত্র উপলক্ষ। সর্বত্র ভগবান রামের ভক্তির এক অপূর্ব পরিবেশ তৈরি হয়েছে' 

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।  এই অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে হাজার হাজার মানুষ রাম জন্মভূমিতে জড়ো হবেন। বলিউড সেলিব্রিটি থেকে ক্রিকেটার, রাজনীতিক থেকে শিল্পপতি, তাবড় তাবড় ব্যক্তিরা হাজির থাকবেন সেদিন। ওইদিন অযোধ্যায় আমন্ত্রিতর তালিকায় ৭ হাজার জনেরও বেশি জন রয়েছে।  

এর আগে গত ৩০ ডিসেম্বর, নবরূপে সজ্জিত ও নব-নামাঙ্কিত অযোধ্যা ধাম জংশন স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্টেশনের প্রথম পর্যায়ের কাজের জন্য খরচ হয়েছে ২৪০ কোটি টাকা। রাম মন্দিরের আদলে গড়ে তোলা হবে অযোধ্যা ধাম জংশন স্টেশন। বিমানবন্দরের ধাঁচে অত্যাধুনিক তিনতলা স্টেশন বিল্ডিংয়ে থাকছে ফুড প্লাজা, বড় বড় দোকান, চাইল্ড কেয়ার রুম। থাকছে লিফট ও এসক্যালেটরের ব্যবস্থা। একইসঙ্গে সেদিন ৬টি বন্দে ভারত ও ২টি অমৃত ভারত এক্সপ্রেস-সহ ৮টি ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে মালদা-ব্যাঙ্গালোর অমৃত ভারত এক্সপ্রেস। রেল কর্মীদের সঙ্গে আলাপ-পরিচয় করেন মোদি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে অযোধ্যা ধাম স্টেশন চত্বর মুড়ে ফেলা হয়েছিল রেড কার্পেটে। প্রধানমন্ত্রীকে স্টেশন ঘুরিয়ে দেখান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
JPSC and JSSC Exam Scam: ১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!
১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget