এক্সপ্লোর

PM Modi Update: কাল মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

দীনদয়াল অন্ত্যোঃদয় যোজনা-ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন-এর আওতায় থাকা মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।

নয়া দিল্লি : কাল, বৃহস্পতিবার 'আত্মনির্ভর নারীশক্তি সে সংবাদ' অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীনদয়াল অন্ত্যোঃদয় যোজনা-ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন-এর আওতায় থাকা মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা বলবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁদের সঙ্গে কথা বলবেন তিনি। 

প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে মহিলা সেল্ফ-হেল্প গ্রুপের সদস্যদের সাফল্যের কাহিনি ও কৃষকদের জীবনযাপনের মানোন্নয়নের কথা সম্বলিত একটি হ্যান্ডবুক ওই দিন প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। 

এর পাশাপাশি পিএম ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ(খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক) প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর ৭ হাজার ৫০০ সদস্যের জন্য ২৫ কোটি টাকা সিড মানি হিসেবে ছাড়া হবে। এছাড়া এই মিশনের আওতায় ৭৫টি ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশনকে ৪.১৩ কোটি টাকা দেওয়া হবে।

দীনদয়াল অন্ত্যোঃদয় যোজনা-ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন-এর লক্ষ্য, গ্রামীণ এলাকায় দরিদ্র পরিবারগুলিকে ধীরে ধীরে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় নিয়ে আসা। তাদের আয় ও জীবন-যাপনের মান উন্নয়ন করা। পিএমও-র তরফে বলা হয়েছে, এই মিশনের অধিকাংশটাই প্রয়োগ করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেরাই। 

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কমিউনিটি রিসোর্স পার্সনস হিসেবে কাজ করেন- কৃষি সখী, পশু সখী, ব্যাঙ্ক সখী, বিমা সখী, ব্যাঙ্কিং করসপনডেন্ট সখী হিসেবে। এর পাশাপাশি সচেতনতা বাড়ানোর মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে এই মিশন। পারিবারিক হিংসা রোধ, নারীশিক্ষা, লিঙ্গ-বিষয়ক উদ্বেগ, পুষ্টি ও স্বাস্থ্যের মতো বিষয় নিয়ে কাজ করবেন তাঁরা।

আগামীকালের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ দফতরের মন্ত্রী গিরিরাজ সিংহ, খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী পশুপতি কুমার পরশ, গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি ও ফগ্গন সিংহ কুলাসতে। পঞ্চায়েতি রাজ দফতরের প্রতিমন্ত্রী কপিল মরেশ্বর প্যাটেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দফতরের প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিংহ প্যাটেল উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেটাই দেখার।

সেরা শিরোনাম

China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget