এক্সপ্লোর

PM Modi in US: মার্কিন সংসদে মোদিকে ঘিরে ভিড়! কেউ চাইলেন সই, কেউ তুললেন সেলফি

Modi in USA: প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরেই দেখা গিয়েছে অভূতপূর্ব ছবি। মোদিকে কার্যত ঘিরে ধরতে দেখা যায় আমেরিকার সাংসদদের। কেউ করমর্দন করেন, কেউ হাত নাড়ান।

নয়াদিল্লি: মার্কিন কংগ্রেসে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে এদিন বক্তব্য রাখেন মোদি। প্রায় ঘণ্টাখানেক দীর্ঘ ছিল মোদির ভাষণ। মার্কিন কংগ্রেসের সাংসদরা তো ছিলই। তার সঙ্গেই উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভুতদের সংগঠনের সদস্যরা। ূ

বক্তব্য শেষ হওয়ার পরেই দেখা গিয়েছে অভূতপূর্ব ছবি। মোদিকে কার্যত ঘিরে ধরতে দেখা যায় আমেরিকার সাংসদদের। কেউ করমর্দন করেন, কেউ হাত নাড়ান। কেউ এগিয়ে এসে জড়িয়ে ধরেন মোদিকে। সবার সঙ্গেই হাসিমুখে আলাপচারিতা করতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদিকে। শুধু তাই নয়, সইশিকারি মার্কিন সাংসদদের আবদারও মিটিয়েছেন মোদি। কেউ নোটবই দিয়ে অটোগ্রাফ চেয়েছেন। কেউ আবার মোদির সঙ্গে সেলফি তুলেছেন। 

নরেন্দ্র মোদিকে Standing Ovations-ও দিতে দেখা গিয়েছে প্রবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভুতদের সংগঠনের সদস্যদের। মোদি তাঁর বক্তব্য শেষ করার পরেই আমেরিকার আইনসভার সদস্যরা, ভারতীয়দের সংগঠনদের অনেকেই হাততালি দিয়ে ভরিয়ে দিয়েছেন। ANI-এর ভিডিওতে 'ভারত মাতা কি জয়', 'বন্দে মাতরম' ধ্বনিও শোনা গিয়েছে। এদিন বক্তব্য রাখার সময় এমন আমেরিকানদের প্রসঙ্গ তুলে আনেন মোদি, যাঁদের কোনও না কোনও ভাবে ভারতীয় শিকড় রয়েছে। এই কথা বলার সময়েই তিনি তাঁর পিছনে বসা কমলা হ্যারিসের দিকে ইশারা করেও তুলনা করেন। মোদি বলেন, 'আমাদের মধ্যে এমন আমেরিকান বসে রয়েছে যাঁদের ভারতীয় শিকড় রয়েছেন, এমন একজন আমার পিছনে রয়েছেন, যিনি ইতিহাস তৈরি করেছেন।' মোদি এই কথা বলতেই হাসিতে ফেটে পড়ে গোটা সংসদ কক্ষ, দোসর হয় হাততালি। 

 

নরেন্দ্র মোদির সঙ্গে আলাপচারিতার অভিজ্ঞতা নিজের ট্য়ুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন হাউস অফ রিপ্রেজেন্টিটিভস-এর স্পিকার কেভিন ম্যাকার্থি (Kevin McCarthy)। তিনি ট্যুইট করেছেন, 'আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে পেরে আনন্দিত, বিশ্বের অন্যতম বৃহৎ গণতন্ত্রের নিদর্শন, দুই দেশের মধ্যে আর্থিক এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সম্পর্ক আরও গভীর হওয়ার দিকে তাকিয়ে রয়েছি।' মোদি বক্তব্য রাখার পরে সই নেওয়ার জন্য বুকলেট তাঁর দিকে বাড়িয়ে দেন ম্যাকার্থি। সেখানে সই করে মোদি।

 

একাধিক প্রথম সারির ভারতীয় ব্যবসায়ীরা এদিন মার্কিন প্রশাসনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। সেই তালিকায় ছিলেন, মুকেশ এবং নীতা আম্বানি, ইন্দ্রা নুয়ি, আনন্দ মাহিন্দ্রা, নিখিল কামাথ, সুন্দর পিচাই, শান্তনু নারায়ণ এবং আরও অনেকে।

আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
ABP Ananda Top 10, 15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget