এক্সপ্লোর

Mallikarjun Kharge to Narendra Modi: মণিপুরে মানুষ মরছে, আর মোদি ব্যস্ত বিদেশ সফরে, চরম আক্রমণ খাড়্গের

Manipur News: প্রধানমন্ত্রী মোদি তার প্রতিশ্রুতি পূরণ করেননি বলে অভিযোগ করেছেন খাড়গে। 

হায়দরাবাদ: মণিপুরে এখনও অব্যাহত সন্ত্রাস। কেন্দ্রীয় বাহিনীতেও কাটছে না জট। মণিপুর পুলিশ, অসম রাইফেলস, ভারতীয় সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এর যৌথ প্রচেষ্টায় চলছে অভিযান। আর এই পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চরম আক্রমণ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের। 

কংগ্রেস নেতার কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৪২টি দেশ সফর করেছেন, কিন্তু মণিপুর সফরের জন্য তাঁর কাছে সময় নেই, যেখানে মানুষ মারা যাচ্ছে। খাড়গে প্রধানমন্ত্রীকে এও বলেছেন,   কেন তিনি পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) দখল করতে ব্যর্থ হয়েছেন এবং লম্বা দাবি করার পরেও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থামিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, “মণিপুরের মানুষ কি ভারতের নাগরিক নয়?”

এর পাশাপাশি খাড়গে মোদি সরকারের বিদেশ নীতিরও সমালোচনা করেন। কংগ্রেসের বর্ষীয়ান নেতার কথায়, মোদি সরকারের এই কাজে দেশের চারিদিকে শত্রুরা ঘিরে আছে। প্রধানমন্ত্রী গত ১১ বছরে দেশের অর্থনীতি ধ্বংস এবং আইনশৃঙ্খলার অবনতি করার অভিযোগ করেছেন, এমনটাও বলেন। 

প্রধানমন্ত্রী মোদি তার প্রতিশ্রুতি পূরণ করেননি বলে অভিযোগ করেছেন খাড়গে। 

কী পরিস্থিতি মণিপুরে?

শেষবার ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি মণিপুরের মাটিতে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ২০২৩ সালের মে মাসে ভয়াবহ জাতি দাঙ্গার আগুনে জ্বলে ওঠে উত্তর পূর্বের রাজ্য মণিপুর। শতাধিক মৃত্যুর খবর উঠে আসে। বারবার বিরোধীদের তোপের মুখে পড়ে কেন্দ্র ও রাজ্য সরকার। প্রশ্ন ওঠে, কবে মণিপুরে পা রাখবেন দেশের প্রধানমন্ত্রী?

মণিপুরের পাহাড়ি এলাকায় কুকি ও উপত্যকা জুড়ে মেইতেই, এই দুই গোষ্ঠীর সংঘাতে তপ্ত হয়ে ওঠে মণিপুর। একটা সময়ের পর ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি সেরাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বিজেপির এন বীরেন সিং। মণিপুরে শুরু হয় রাষ্ট্রপতি শাসন। তারই মাঝে কিছুদিন আগেই মণিপুরে এক গুলি চালনা কাণ্ডে ৪ জনের মৃত্যু হয়েছে।         

এদিকে, ৮ দিনে ৫ দেশের সফরে গিয়েছেন মোদি। আজ তিনি পৌঁছেছেন ত্রিনিদাদ ও তোবাগোতে। তবে যদি প্রধানমন্ত্রী সফর করেন, তাহলে,'সরকার কিছু ইতিবাচক দিক চাইবে'। সব মিলিয়ে আপাতত এই সফরের সম্ভাবনা নিয়ে চর্চা চরমে। যদিও কেন্দ্রের তরফে এই নিয়ে মুখ খোলা হয়নি।                                

সেরা শিরোনাম

ক্ষমতা বাড়াল 'ইন্ডিয়া' ব্লক, জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনে এবার যোগদান ক্ষমতাসীন এই দলের...
ক্ষমতা বাড়াল 'ইন্ডিয়া' ব্লক, জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনে এবার যোগদান ক্ষমতাসীন এই দলের...
SIR বিতর্কের মাঝে বড় ঘোষণা কমিশনের, এবার ১৭টি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ
SIR বিতর্কের মাঝে বড় ঘোষণা কমিশনের, এবার ১৭টি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ
Indian Railways : রেললাইনে পড়ে ৩ ফুটের লোহার দণ্ড, ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন ; ভয়ঙ্কর ঘটনা...
রেললাইনে পড়ে ৩ ফুটের লোহার দণ্ড, ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন ; ভয়ঙ্কর ঘটনা...
News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget