এক্সপ্লোর

PM Modi : গরবা নাচছেন, ডিপফেক ভিডিওর কবলে মোদিও !

Deepfake Videos : বিগত কয়েকদিন ধরেই ডিপফেক ভিডিও নিয়ে বেশ হইচই শুরু হয়েছে। এর শিকার হয়েছেন তারকারাও

নয়াদিল্লি : ডিপফেক ভিডিও নিয়ে শোরগোল পড়ে গেছে দেশজুড়ে। এর মধ্যেই এবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। AI-এর অপব্যবহার করে ডিপফেক ভিডিও (Deepfake Video) তৈরি করাকে 'ভীষণ উদ্বেগের' বিষয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মোদি জানান, তিনি ChatGpt-র টিমকে অনুরোধ করেছেন যে, ইন্টারনেটে যদি এ ধরনের ভিডিও ঘোরাঘুরি করে তাহলে যেন সতর্কবার্তা পাঠানো হয়। প্রধানমন্ত্রীর সংযোজন, কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়ে, প্রযুক্তির যাতে দায়িত্ব নিয়ে ব্যবহার করা হয় তা গুরুত্বপূর্ণ।

কী এই ডিপফেক ভিডিও ?

ডিপফেক বা সিন্থেটিক মিডিয়া। যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোনও ব্যক্তির ছবি বা ভিডিওয় অনেকটা একই রকম দেখতে কারও মুখ বসিয়ে দেওয়া হয়। সাম্প্রতিক এই রকম কয়েকটি ঘটনা সামনে আসার পর শোরগোল পড়ে গেছে গোটা দেশে। এই প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি কয়েকজন বলিউড অভিনেত্রীর ডিপফেক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার পর থেকেই প্রযুক্তির অপব্যবহার নিয়ে চর্চা শুরু হয়।

এনিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন স্বয়ং প্রধানমন্ত্রীও। তাঁর বক্তব্য, এই ডিপফেক ভিডিও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই তিনি দেশের নাগরিক এবং সমাজ মাধ্যমের কাছে এব্যাপারে নজরদারি চালানোর আর্জি জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি একটি ডিপফেক ভিডিওর কথা তুলে ধরেন। যাতে তাঁকে ঐতিহ্যবাহী গুজরাতি নাচ করতে দেখা গেছে। প্রধানমন্ত্রী বলেন, 'আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে আমাকে গরবা নাচতে দেখা গেছে। দেখে একেবারে সত্যি মনে হচ্ছিল।' 

প্রধনমন্ত্রী এনিয়ে সতর্ক করে দিয়ে প্রস্তাব দেন, AI ব্যবহার করে যে ছবি বা ভিডিও-ই তৈরি করা হোক, তাতে যেন পরিষ্কার ডিসক্লেমার দেওয়া থাকে। তাতে উল্লেখ থাকবে, ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে সংশ্লিষ্ট ছবি বা ভিডিওটি তৈরি করা হয়েছে।

প্রথমে অভিনেত্রী রশ্মিকা মন্ধনার একটি ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়লে এনিয়ে প্রতিক্রিয়া জানায় বিভিন্ন মহল। ব্রিটিশ-ভারতীয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সর জারা পটেলের চেহারায় রশ্মিকার মুখ বসিয়ে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। ডিপ ফেকের কবল থেকে বাদ যাননি বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও কাজলও। এই পরিস্থিতিতে দিল্লিতে দলের সদর দফতরে বিজেপির দীপাবলি মিলন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সেরা শিরোনাম

Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা

ভিডিও

Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়
Nadia Congress Leader Death | জেলে বসেই সপুত্র কংগ্রেস নেতাকে খুনের চক্রান্ত TMC নেতার?
Building Collapsed in Kolkata | শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে বিপজ্জনক বাড়ি, বৃষ্টি হতেই নামল বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget