এক্সপ্লোর

Ratan Tata Passed away: ভারতের শিল্প জগতে নক্ষত্র পতন, শোকস্তব্ধ দেশ

Ratan Tata: রতন টাটার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই টুইট করে শোক জ্ঞাপন করেছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই।

মুম্বই: বয়সজনিত কারণে ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন বিশিষ্ট শিল্পপতি রতন টাকা। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকাকালীন মৃত্যু হয় তাঁর। বিখ্যাত ও জনপ্রিয় এই শিল্পপতির প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শিল্পপতি আনন্দ মহিন্দ্রা এবং হর্ষ গোয়েঙ্কা সহ সারা ভারতের শিল্পপতিরা প্রয়াত শিল্পপতি রতন টাটার প্রয়াণে আন্তরিকভাবে শোকপ্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার প্রবীণ শিল্পপতি এবং টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, তাঁকে একজন দূরদর্শী ব্যবসায়িক নেতা এবং একজন সহানুভূতিশীল মানুষ বলে অভিহিত করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করেন, "ঘড়ির কাঁটা থেমে গেছে। টাইটান প্রয়াত হয়েছেন। রতন টাটা ছিলেন সততা, নৈতিক নেতৃত্ব এবং জনহিতৈষী মানুষদের কাছে আলোকবর্তিকা একটি জ্বলন্ত উদাহরণ। যিনি ব্যবসার জগতে এবং তাঁর বাইরেও একটি অনবদ্য চিহ্ন রেখে গেছেন। তিনি চিরকাল আমাদের স্মৃতিতে অনেক উঁচুতে অবস্থান করবেন।"

 

বিখ্যাত শিল্পপতি আনন্দ মহিন্দা টুইট করেন, "আমি রতন টাটা চলে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছি না। তিনি ভারতের শিল্পব্যবস্থাকে একটি অনন্য ও ঐতিহাসিক পর্যায়ে তুলে নিয়ে গেছেন। রতনের জীবন এবং কাজের সঙ্গে আমাদের জীবনের অনেক কিছু জড়িত ছিল। এই সময়ে তাঁর পরামর্শ এবং নির্দেশ আমাদের কাছে অমূল্য সম্পদ হিসেবে পরিগণিত হত। তাঁর চলে যাওয়ার ফলে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা যা করতে পারি তা হল তার তৈরি উদাহরণ অনুকরণ করতে প্রতিশ্রুতি দিতে পারি। কারণ তিনি এমন একজন ব্যবসায়ী ছিলেন যার জন্য আর্থিক সম্পদ এবং সাফল্য সবচেয়ে কার্যকর ছিল যখন এটি বিশ্ব সম্প্রদায়ের সেবার কাজে লাগত।"

 

শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা টুইট করেন, "ভারতের শিল্প জগত থেকে টাইটান চলে গেলেন। তিনি ছিলেন সততার একজন জ্বলন্ত প্রতীক, তাঁর নৈতিক নেতৃত্ব এবং জনহিতৈষীমূলক কাজের কথা সারাজীবন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি যে চিহ্ন ছেড়ে গেছেন তা বিশ্বের ব্যবসায়িক জগত ও তার বাইরে একটি জ্বলন্ত উদাহরণ তৈরি করে গেছেন। তিনি চিরকাল আমাদের স্মৃতিতে সবচেয়ে উঁচু জায়গায় অবস্থান করবেন।"

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার

ভিডিও

Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget