এক্সপ্লোর

PM Narendra Modi At Kerala : কঠিন ময়দান কেরলেও প্রত্যয়ী মোদি, তৃতীয়বার ক্ষমতায় এলে ... দিলেন এই 'গ্যারান্টি'

Lok Sabha election : ''আমাদের তৃতীয় মেয়াদে, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। এটি 'মোদির গ্যারান্টি'' , বললেন মোদি

তিরুঅনন্তপুরম: এনডিএ-এর পদযাত্রার সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার তিরুঅনন্তপুরম যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( PM Modi ) ।ভোটের ময়দানে কেরল কোনওদিনই গেরুয়া শিবিরের কাছে সুবিধাজনক পিচ নয়। তা মেনে নিয়েই প্রধানমন্ত্রী বলেন, "...তিরুঅনন্তপুরমে আসা আমার কাছে সবসময়ই আনন্দের। এই শহর সবসময় আমায় উষ্ণ  অভ্যর্থনা জানিয়েছে। ভাল মানুষের জায়গা এটা। আমার মনে আছে, গত বছর যখন আমি এখানে ছিলাম, তখন হাজার হাজার মানুষ আমাকে আশীর্বাদ করার জন্য রাস্তার পাশে জড়ো হয়েছিলেন। আমি কেরলের মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি..."

প্রত্যয়ী সুরেই মোদি বলেন, লোকসভা ভোটের আগে তিনি কেরলের মানুষের মধ্যে এবার নতুন উদ্দীপনা দেখতে পাচ্ছেন। মোদির আশা, এবার কেরলে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ ২ অঙ্কের আসন সংখ্যা পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, "বিজেপি কখনওই ভারতের কোনও রাজ্যকে ভোট-ব্যাঙ্কের দৃষ্টিকোণ থেকে দেখেনি। এমনকি যখন কেরলে বিজেপি শক্তিশালী ছিল না, তখনও আমরা কেরলে দিনরাত কাজ করেছি। গত ১০ বছরে উন্নয়নের সুফল পাওয়া গেছে। 

আগামী লোকসভা ভোটে মোদি সরকারের পালেই হাওয়া লাগবে বলে আশা প্রধানমন্ত্রীর। আরও একবার তিনি বলেন, জনগণ চাইছে, মোদি সরকার আবার ফিরুক। ২০১৯ সালে দেশ 'ফির এক বার মোদি সরকার' স্লোগান উঠেছিল। আর ২০২৪ সালে সবাই বলছে 'অবকি বার, ৪০০ পার'।

'LDF এবং UDF কেরলের শিক্ষা ব্যবস্থার কী ক্ষতি করেছে তা সকলেই জানেন। কেরলের দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর ছাত্ররা উচ্চ শিক্ষা গ্রহণের সময় যে সমস্যার মুখোমুখি হয়েছিল তা সকলেই জানেন। আমরা তৃতীয় বার এলে, কেরলের শিক্ষা প্রতিষ্ঠাগুলির উন্নয়নের জন্য কাজ করব।  দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পথ প্রশস্ত করবে মোদি সরকার। ' প্রতিশ্রুতি মোদির।  

তিনি বলেন, ' কেরলে বিজেপি কখনও ক্ষমতায় আসেনি কিন্তু আমি আমার ট্র্যাক রেকর্ড আপনাদের সামনে রেখেছি। কংগ্রেস ও অন্যান্য কমিউনিস্ট দলের জোটগুলো কেবল তাদের পরিবারকেই দেশ শাসন করতে দিয়েছে। তাদের কাছে, তাদের পরিবারের কল্যাণ ভারতীয়দের কল্যাণের চেয়ে বেশি  প্রয়োজনীয়। কেরলে তারা একে অপরের শত্রু কিন্তু কেরলের বাইরে তারা BFF, যার অর্থ চিরকালের সেরা বন্ধু।' 

তিনি আরও বলেন,  "সবাই মোদি সরকারের তৃতীয় মেয়াদের কথা বলছে। আমাদের তৃতীয় মেয়াদে, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। এটি 'মোদির গ্যারান্টি'। তৃতীয় মেয়াদে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই  আরও প্রকট হবে ' 

আরও পড়ুন :

 সন্দেশখালি যাওয়ার পথে 'পুলিশি বাধা', গ্রেফতার নৌশাদ সিদ্দিকি

 

 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget