এক্সপ্লোর

Modi on Manipur: 'মণিপুরে শান্তির সূর্যোদয় হবেই, দেশ আপনাদের সঙ্গে আছে', জানালেন মোদি

PM Modi Speech on Manipur: তিনি বলেন, 'মহিলাদের সঙ্গে যা হয়েছে তা ক্ষমার অযোগ্য অপরাধ। দোষীদের সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার একসঙ্গে প্রয়াস চালিয়ে যাচ্ছে।'

নয়া দিল্লি: মণিপুর হিংসা (Manipur Violence) নিয়ে উত্তাল হয়েছে দেশ (India), অশান্ত হয়েছে সংসদ (Parliament)। সেই পরিস্থিতিতে এদিন সকলের নজরে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভাষণ। মণিপুর হিংসা নিয়ে তিনি কী বলেন, সেদিকে নজর ছিল সকলেরই। এদিন ভাষণ শুরুর দেড়ঘণ্টা ভাষণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা যায় মণিপুর প্রসঙ্গ।     

যদিও বিরোধী শূন্য লোকসভায় মণিপুর নিয়ে ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী। তবে বক্তব্যর শুরুতে মণিপুর প্রসঙ্গে বিরোধী নিশানা করতে পিছপা হননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'মণিপুর নিয়ে আলোচনায় অংশ নেওয়ার ইচ্ছে নেই বিরোধীদের। রাজনীতি দূরে সরিয়ে কথা বলতে চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলোচনায় অংশই নিতে ইচ্ছা নেই বিরোধীদের।'

এরপরই তিনি বলেন, 'মণিপুরের ঘটনা আদালতে বিচারধীন রয়েছে। মণিপুরের ঘটনায় অনেকেই তাঁদের স্বজন হারিয়েছেন। মহিলাদের সঙ্গে যা হয়েছে তা ক্ষমার অযোগ্য অপরাধ। দোষীদের সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার একসঙ্গে প্রয়াস চালিয়ে যাচ্ছে। দেশের সব নাগরিকদের আশ্বস্ত করছি আসন্ন ভবিষ্যতে মণিপুরে শান্তির সূর্য উঠবে, মণিপুর আবার আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে।  দেশ আপনাদের সঙ্গে আছে, এই সংসদ সঙ্গে আছে। আমরা সবাই মিলে সমাধান করব। শান্তি স্থাপন হবেই।' 

মণিপুর নিয়ে আর কী কী বলেছেন মোদি? দেখে নিন এক নজরে- 

মণিপুর আবার উন্নয়নের রাস্তায় ফিরবে, আশ্বাস মোদির। ভারতকে টুকরো টুকরো করাই কংগ্রেসের ইতিহাস, আক্রমণে মোদি। সস্তার রাজনীতি করছে বিরোধীরা। ৫ মার্চ, ১৯৬৬: মিজোরামে অসহায় মানুষের ওপর বায়ুসেনা দিয়ে হামলা চালিয়েছিল কংগ্রেস। সেজন্য এখনও ৫ মার্চ শোকপালন করে গোটা মিজোরাম। সেই সময় কেন্দ্রে ক্ষমতায় ছিলেন ইন্দিরা গাঁধী।  নিজেদের কাজের জন্যই দেশবাসীর আস্থা হারিয়েছে কংগ্রেস। ১৯৬২ সালে নেহরুর রেডিও-বার্তা আজও অসমবাসীর কানে বাজে।

উত্তর-পূর্ব ভারতে উন্নয়ন নিয়েও এদিন সংসদে সরব হন নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ কংগ্রেসের। তবে, উত্তর-পূর্ব ভারত আমাদের হৃদয়ে রয়েছে। উত্তর-পূর্ব ভারতের সমস্যার জন্য একমাত্র দায়ী কংগ্রেস। মণিপুর নিয়ে যত কম রাজনীতি করব, তত তাড়াতাড়ি শান্তি ফিরবে। ভোটের জন্য নয়, উন্নয়নের জন্যই উত্তর-পূর্ব ভারতকে প্রাধান্য দিচ্ছি আমরা'। 

আরও পড়ুন, 'বিরোধীরা যাঁর খারাপ চাইবে, তাঁরই ভাল হবে, এর উদাহরণ আমি', জবাবি ভাষণে কটাক্ষ মোদির

সেরা শিরোনাম

Fire News : রণবীরের 'রামায়ণ' চলাকালীন সিনেমাহলে গলগল করে ধোঁয়া, আগুন, আতঙ্ক
রণবীরের 'রামায়ণ' চলাকালীন সিনেমাহলে গলগল করে ধোঁয়া, আগুন, আতঙ্ক
Karmabhoomi Express: চলন্ত কর্মভূমি এক্সপ্রেসে আচমকাই ভয়াবহ আগুন, দাউদাউ করে পুড়ল ট্রেনের ৪টি বগি
চলন্ত কর্মভূমি এক্সপ্রেসে আচমকাই ভয়াবহ আগুন, দাউদাউ করে পুড়ল ট্রেনের ৪টি বগি
Nithya Raman : কেরলের কন্যে থেকে লস অ্যাঞ্জেলেসের মেয়র! কাজ করেছেন দিল্লির বস্তিবাসীদের জন্যও, কে এই নিত্যা রমন?
কেরলের কন্যে থেকে লস অ্যাঞ্জেলেসের মেয়র! কাজ করেছেন দিল্লির বস্তিবাসীদের জন্যও, কে এই নিত্যা রমন?
Abhishek Banerjee: ডায়মন্ড হারবারের তৃণমূলের অফিস থেকে থরে থরে টাকার বান্ডিল উদ্ধার, সাংবাদিকদের মুখোমুখি অভিষেক, শামিম আহমেদকে পাশে নিয়ে যা বললেন..
ডায়মন্ড হারবারের তৃণমূলের অফিস থেকে থরে থরে টাকার বান্ডিল উদ্ধার, সাংবাদিকদের মুখোমুখি অভিষেক, শামিম আহমেদকে পাশে নিয়ে যা বললেন..

ভিডিও

Patna News : বিহারের পাটনায় STF ও পুলিশের এনকাউন্টার, মৃত ৩ দুষ্কৃতী | ABP Ananda LIVE
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজে জটিল অস্ত্রোপচারে সাফল্য় | ABP Ananda LIVE
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | ABP Ananda LIVE
KMC News : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের | ABP Ananda LIVE
Howrah News: মুদির দোকান থেকে তোলাবাজির টাকা না দেওয়ায় বেধরক মারধর, ঘটনাস্থলে পুলিশ-র‍্যাফ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget