এক্সপ্লোর

PM Modi Speech: 'বিরোধীরা যাঁর খারাপ চাইবে, তাঁরই ভাল হবে, এর উদাহরণ আমি', জবাবি ভাষণে কটাক্ষ মোদির

PM Narendra Modi Speech on Parliament: এদিন বিরোধীদের বিঁধে তিনি বলেন, 'বিরোধীদের যাঁদের খারাপ চান, তাঁদের ভাল হয়, এর উদাহরণ আমি নিজেই। ওদের পর নিশ্চয়ই কোনও বরদান আছে।'

নয়া দিল্লি: অনাস্থা প্রস্তাব, মণিপুর ইস্যু (Manipur Issue) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আজ ভাষণ দেওয়ার কথা। সেই মতো এদিন সংসদে বক্তব্য পেশ করেন নরেন্দ্র মোদি। বক্তব্যর শুরুতে অবশ্য মোদির মুখে ছিল বিরোধী নিশানা তির। 

এদিন বিরোধীদের বিঁধে তিনি বলেন, 'বিরোধীদের যাঁদের খারাপ চান, তাঁদের ভাল হয়, এর উদাহরণ আমি নিজেই। ওদের পর নিশ্চয়ই কোনও বরদান আছে। আরও উদাহরণ দিচ্ছি। বললেন- ব্যাঙ্কিং, অর্থনীতি ডুবে যাবে। বিদেশ থেকে লোক এনে বলে গেল বিরোধীরা। এত খারাপ চেয়েছে অথছ এখন আমাদের পাবলিক সেক্টর ব্যাঙ্ক দ্বিগুণ মুনাফা দিচ্ছে। আমার এত খারাপ চেয়েছেন, অথচ ২০ বছর ধরে বেঁচে আছি তো আমি। এলআইসি আরও মজবুত হচ্ছে। যে যে সংস্থাকে বলেছে খারাপ হবে, তাঁরাই এখন মজবুত হচ্ছে। এইচএএল নিয়ে এত খারাপ কথা বলেছেন, সেই সংস্থা ডুবতে বসেছিল। এখন লক্ষ্মীলাভের মুখে। তাই বিরোধীরা খারাপ কিছু বললে তা দেশের জন্য ভাল'। 

মোদির কথায়, 'শুভ কাজে যাতে নজর না লাগে সেই কারণে যেমন কালো টিকা লাগানো হয়, তেমন বিরোধীরা কালো কাপড় এসে আমাদের সরকারের শুভ কাজে নজর দিচ্ছেন না। আমি বিরোধীদের খারাপ ভাষাকে নিজের জন্য টনিক হিসেবে খেয়ে নিচ্ছি।' 

এখানেই থেমে থাকেননি তিনি। প্রধানমন্ত্রী বলেন, 'মানুষও বুঝে গিয়েছে বিরোধীরা যেটিকে খারাপ বলবে সেখানেই বিনিয়োগ করতে হবে। কংগ্রেস জমানায় গরীব থেকে গরীব হয়েছিল দেশ। কাঙাল অবস্থা ছিল। যখন ডিজিটাল ইন্ডিয়া বলেছিলাম তখন বিরোধী বিদজ্জনেরা কত কথা বলেছিল যে এই দেশের মানুষের জন্য এ নিয়ম নয়। আর আজ বিশ্ব দেখছে ডিজিটাল ইন্ডিয়া কীভাবে নিজের জায়গা করে নিয়েছে।' 

মোদির নিশানায় ছিল কংগ্রেসও। তিনি বলেন, 'ভারতের বদলান করার জন্য কংগ্রেস মুখিয়ে থাকে। বিদেশিরা কিছু বললেই সেটাকে নিয়ে দেশের বিরুদ্ধে বলে চলেন। দেশের কিছুতেই ভরসা নেই ওদের। বিদেশের ওপর বেশি ভরসা।' 

তিনি বলেন, 'গত তিন দিন ধরে বিরোধীরা বক্তব্য রেখেছেন। সকলের কথাই আমি শুনেছি। দেশের জনতা আমাদের সরকারের প্রতি বারবার বিশ্বাস রেখেছে। দেশের কোটি কোটি নাগরিককে আমার শ্রদ্ধা তাই। ভগবান অনেক দয়ালু। উনি কারও মাধ্যমে নিজের ইচ্ছের পূরণ করে। আমাদের দলের কোনও অনাস্থা প্রস্তাবের দরকার পড়েনি। বিরোধীদের দরকার হয়েছে সবসময়। জনতা নিজেদের থেকেই বিরোধীদের ওপর অনাস্থা এনে দিয়েছে। আমাদের কিছু করতে হয়নি। জনতার আশীর্বাদে আমাদের সরকার ক্ষমতায় এসেছে। ২০১৮ তেও বিরোধীরা অনাস্থা এনেছিল। দেশবাসী আমাদের সরকারের ওপর বিশ্বাস রেখেছে।' 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Accident News: দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮, আহত প্রায় ১৫ জনেরও বেশি যাত্রী
দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮, আহত প্রায় ১৫ জনেরও বেশি যাত্রী
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
IMD Update : একাদশী পর্যন্ত ঝেঁপে ঝেঁপে বৃষ্টি, উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়ায় বড় বদল, কোথায় জারি সতর্কতা
একাদশী পর্যন্ত ঝেঁপে ঝেঁপে বৃষ্টি, উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়ায় বড় বদল, কোথায় জারি সতর্কতা

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget