এক্সপ্লোর

'আত্মনির্ভর' হয়ে আরও শক্তিশালী, বহিঃশত্রুর চোখরাঙানির জবাব দিতে ২ যুদ্ধজাহাজ ও সাবমেরিনের অন্তর্ভুক্তি ভারতীয় নৌবাহিনীতে

INR Surat, INS Nilgiri, INS Vaghsheer : আর এই তিন যুদ্ধজাহাজের অন্তর্ভুক্তি ভারতের সমুদ্রপথের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা হয়ে রইল। প্রতিরক্ষা ক্ষেত্রে আরও স্বনির্ভর হয়ে উঠল ভারত। 

মুম্বই : একাধিক সীমান্তে উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক সংযোজন বাংলাদেশ। উস্কানিমূলক কাজের শেষ নেই ওপার বাংলা থেকে। অন্যদিকে, চিন-পাকিস্তানের সঙ্গে সম্পর্কে চাপানউতোর তো আছেই। জলপথে নিত্যদিন শক্তি বাড়িয়ে চলেছে শি জিনপিংয়ের দেশ। এই আবহে আরও শক্তি বাড়িয়ে নিল ভারতীয় নৌবাহিনীও। দেশের নৌশক্তিতে অন্তর্ভুক্ত হল-  INS Surat, INS Nilgiri, and INS Vaghsheer । এদিন মুম্বইয়ের ডকইয়ার্ডে এর অন্তর্ভুক্তি কাজের উদ্বোধন হয় প্রধানমন্ত্রীর হাত ধরে। আর এই তিন যুদ্ধজাহাজের অন্তর্ভুক্তি ভারতের সমুদ্রপথের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা হয়ে রইল। প্রতিরক্ষা ক্ষেত্রে আরও স্বনির্ভর হয়ে উঠল ভারত। 

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, আজ ভারতের সামুদ্রিক ঐতিহ্য, নৌবাহিনীর গৌরবময় ইতিহাসের জন্য এবং 'আত্মনির্ভর ভারত অভিযানের' জন্য খুব বড় একটা দিন। ছত্রপতি শিবাজী মহারাজের ভারতীয় নৌবাহিনীকে নতুন শক্তি ও দূরদৃষ্টিতা দিয়েছিলেন। আজ তাঁরই পবিত্র ভূমিতে, আমরা একবিংশ শতকের নৌশক্তিকে আরও শক্তিশালী করার দিকে বড় পদক্ষেপ নিচ্ছি। এই প্রথমবার একইসঙ্গে ডেস্ট্রয়ার (একটি ছোট, দ্রুতগতির যুদ্ধজাহাজ, বিশেষ করে সাবমেরিন এবং বিমানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ভূমিকার জন্য সজ্জিত।), একটি ফ্রিগেট (মিশ্র অস্ত্রের যুদ্ধজাহাজ, সাধারণত একটি ধ্বংসকারীর চেয়ে হালকা) এবং একটি সাবমেরিনের অন্তর্ভুক্তি হল।

 

"ভারত সমগ্র ভারত মহাসাগর অঞ্চল জুড়ে প্রথম প্রতিক্রিয়াকারী হিসাবেও আবির্ভূত হয়েছে। সাম্প্রতিক মাসগুলিতে আমাদের নৌবাহিনী শত শত জীবন এবং হাজার হাজার কোটি টাকার জাতীয় ও আন্তর্জাতিক পণ্যসম্ভার রক্ষা করেছে। এটি ভারতের প্রতি বিশ্ববাসীর আস্থা বাড়িয়েছে, আপনাদের প্রচেষ্টার কারণে একটি বিশ্বাস তৈরি হয়েছে। ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর প্রতি আস্থা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আজ, এটা স্পষ্ট যে ASEAN, অস্ট্রেলিয়া, উপসাগরীয় দেশগুলি এবং আফ্রিকান দেশগুলির সঙ্গে ভারতের অর্থনৈতিক সহযোগিতা জোরদার হচ্ছে ।" সংযোজন প্রধানমন্ত্রীর।

এই দুই যুদ্ধজাহাজ ও সাবমেরিনের গুরুত্বের কথা তুলে ধরেন নৌবাহিনীর চিফ অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। তিনি বলেন, Projects 15A and 15B destroyers-এর গর্বের ঐতিহ্য এগিয়ে নিয়ে চলেছে INS Surat। 17A frigate প্রোজেক্টের প্রথম সংস্করণ নীলগিরি এবং Project 75-এর শেষ সাবমেরিন Vaghsheer। এই প্ল্যাটফর্মগুলি নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতাকে শক্তিশালী করবে। আমাদের সামুদ্রিক স্বার্থের নিরাপত্তা নিশ্চিত করবে এবং প্রধানমন্ত্রীর সাগরের প্রতি দৃষ্টিভঙ্গি অর্থাৎ এই অঞ্চলে সবার জন্য নিরাপত্তা ও বৃদ্ধির চিন্তাকে এগিয়ে নিয়ে যাবে। "

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Jammu Kashmir News: আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
আবার জঙ্গি হামলায় রক্তাক্ত জম্মু-কাশ্মীর, গুলিতে এফোঁড় ওফোঁড় পরিযায়ী শ্রমিক, আশঙ্কাজনক আরও ১
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget