এক্সপ্লোর

Prahlad Modi: আধ্যাত্মিক সফরের মাঝেই বিপত্তি, হাসপাতালে ভর্তি মোদির ভাই প্রহ্লাদ

Prahlad Modi in Hospital: সূত্রের খবর, আধ্যাত্মিকতার জগতে ডুব দিতে ভারতযাত্রায় বেরিয়েছিলেন প্রহ্লাদ।

চেন্নাই: হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi's Brother) ভাই প্রহ্লাদ মোদি (Prahlad Modi)। কিডনির সমস্যায় ভুগছেন তিনি। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। গুজরাতের আমদাবাদে মনিহারি দোকান চালান প্রহ্লাদ। এ ছাড়াও, টায়ারের শোরুম আছে তাঁর। মোদিরা মোট ছয় ভাই-বোন। প্রহ্লাদ প্রধানমন্ত্রীর থেকে বয়সে ছোটই (Prahlad Modi in Hospital)। 

গুজরাতের আমদাবাদে মনিহারি দোকান চালান প্রহ্লাদ

সূত্রের খবর, আধ্যাত্মিকতার জগতে ডুব দিতে ভারতযাত্রায় বেরিয়েছিলেন প্রহ্লাদ। কন্যাকুমারী, মাদুরাই, রামেশ্বরমের মন্দির ঘুরে দেখেছেন পরিবারের সঙ্গে। কিডনির সমস্যা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন। আয়নমবক্কমের বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। সেখানে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন প্রহ্লাদ।

বিজেপি-র সমালোচনায় একাধিক বার সরব হয়েছেন প্রহ্লাদ।  তাঁর মতে, দাদার নয়, দেশের সরকারি রীতিনীতির সমালোচক তিনি। গতবছর যন্তরমন্তরে ন্যায্য দামের দাবিতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের আন্দোলনেও শামিল হন। 

ভাই-বোন মিলিয়ে প্রধানমন্ত্রীরা মোট ছ'জন, সোমা মোদি, অমৃত মোদি, পঙ্কজ মোদি, প্রহ্লাদ মোদি, বাসন্তি মোদি। সোমা মোদি প্রধানমন্ত্রীর বড় দাদা। স্বাস্থ্য দফতরে চাকরি করতেন আগে। এখন অবসরজীবন কাটাচ্ছেন। আমদাবাদে একটি বৃদ্ধাশ্রমও চালান তিনি। ভাই প্রধানমন্ত্রী হলেও জনসমক্ষে বা সংবাদমাধ্যমে সে ভাবে দেখা যায় না তাঁকে। 

আরও পড়ুন: Manish Sisodia Update : সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ মণীশ

এর আগে, গত বছর ডিসেম্বরে কর্নাটকে দুর্ঘটনায় পড়েন প্রহ্লাদ।  তাতে গুরুতর ভাবে জখম হন তিনি। আহত হন তাঁর পরিবারের সদস্যরাও। মহীশূরের কাছে বন্দিপুরায় দুর্ঘটনাগ্রস্ত হয় মার্সিডিজ বেঞ্জ এসইউভি গাড়িটি। দুপুর ২টো নাগাদ রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। গাড়িতে ছিলেন প্রহ্লাদের স্ত্রী, ছেলে, পুত্রবধূ, পৌত্র। তাঁরাও আহত হন।

গত বছর ডিসেম্বরে কর্নাটকে দুর্ঘটনায় পড়েন প্রহ্লাদ

সেই ঘটনায় মহীশূর থানায় এফআইআর দায়ের হয়। চালকের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই দুর্ঘটনা ঘটে বলে দাবি করা হয় তাতে। গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলেছিল, তাতেই নিয়ন্ত্রণ হারায় বলেও অভিযোগে বলা হয়।  সেই দুর্ঘটনায় থুতনিতে চোট পান প্রহ্লাদ। তাঁর পুত্রবধূ জিনাল মোদি এবং ছ'বছরের পৌত্র মেনত মেহুল মোদির শরীরেও চোট লাগে। 

এফআইআরে যেহেতু চালককেই দুর্ঘটনার জন্য দায়ী করা হয়, তাঁর বিরুদ্ধে শুরু হয় তদন্তও। গাড়ির চালকও দুর্ঘটনায় জখম হয়েছিলেন। তদন্তের রিপোর্টেও দুর্ঘটনার দায় চাপে ওই চালকের কাঁধেই। তাঁর গাফিলতির জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়।

সেরা শিরোনাম

BJP Leader's Arrest : '৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
'৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
Kunal Ghosh: আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
Pakistan Conspiracy : প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে দিয়ে রেললাইনে বিস্ফোরণ, পাকিস্তানি হ্যান্ডলারের বিরাট চক্র ফাঁস
প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে দিয়ে রেললাইনে বিস্ফোরণ, পাকিস্তানি হ্যান্ডলারের বিরাট চক্র ফাঁস
Bihar News : মর্মান্তিক, 'পুজোর নৈবেদ্যের জন্য তৈরি খাবার খেয়ে ফেলেছিল', মায়ের মার ; প্রাণই চলে গেল খুদের !
মর্মান্তিক, 'পুজোর নৈবেদ্যের জন্য তৈরি খাবার খেয়ে ফেলেছিল', মায়ের মার ; প্রাণই চলে গেল খুদের !

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget