এক্সপ্লোর

Protest Against Shehbaz Sharif: শাহবাজ শরিফের বিরুদ্ধে ফুঁসছে জনতা, পাক অধিকৃত কাশ্মীরে বিরাট বিক্ষোভ!

পাক সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছে অধিকৃত কাশ্মীর। অভিযোগ, গোটা অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও পানীয় জলের অভাব গুরুতর।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ, অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক।
  • প্রান্তিককরণ ও অবহেলার অভিযোগে হাজার হাজার মানুষের প্রতিবাদ।
  • ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, মাঝরাত থেকে ইন্টারনেট বিচ্ছিন্ন।
  • মৌলিক অধিকার বঞ্চনার বিরুদ্ধে এই আন্দোলন।

নয়া দিল্লি: পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) সাম্প্রতিক সময়ের নিরিখে বিরাট বিক্ষোভের সাক্ষী হল। আওয়ামী অ্যাকশন কমিটি (এএসি) সোমবার বিরাট বিক্ষোভ শুরু করেছে। এমনকী, অনির্দিষ্টকালের জন্য 'শাটডাউন' এবং ধর্মঘটের ডাক দিয়েছে। ইতিমধ্যেই ইসলামাবাদ ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। এমনকী মাঝরাত থেকেই ইন্টারনেট সংযোগও বিছিন্ন করে দেওয়া হয়েছে।  এদিকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট ঘিরে উত্তেজনাও বাড়ছে। সোমবার মধ্যরাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিয়া পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। 

আওয়ামী অ্যাকশন কমিটি (AAC) কয়েক দশক ধরে রাজনৈতিক প্রান্তিককরণ এবং অর্থনৈতিক অবহেলার কথা উল্লেখ করে তাদের ব্যানারে হাজার হাজার লোককে একত্রিত করেছে। যার মধ্যে রয়েছে পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত পাক অধিকৃত কাশ্মীর বিধানসভার ১২টি আইনসভা আসন বাতিল করা।                  

পাক সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছে অধিকৃত কাশ্মীর। অভিযোগ, গোটা অঞ্চলে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও পানীয় জলের অভাব গুরুতর। এও বলা হয়েছে, বারবার বলা সত্ত্বেও পাক সরকারের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। বরং দুর্নীতি-ঘুষ নেওয়া বেড়েছে অনেকটা।                                

মুজাফফরাবাদে AAC নেতা শওকত নওয়াজ মীর বলেন, 'আমাদের এই বিক্ষোভ কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় বরং ৭০ বছরেরও বেশি সময় ধরে আমাদের জনগণকে যে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তার বিরুদ্ধে।' তিনি এও বলেন, 'যথেষ্ট হয়েছে। হয় অধিকার দিন, নয়তো জনগণের এই বিক্ষোভের মুখোমুখি হোন।  ১৩ ঘন্টা ধরে আলোচনার পরও মূল দাবিগুলি সমাধানে ব্যর্থ হওয়ার পর AAC নেতারা, PoK কর্তৃপক্ষ এবং ফেডারেল মন্ত্রীদের মধ্যে ম্যারাথন আলোচনা ভেস্তে যাওয়ার পর এই বিক্ষোভ শুরু হয়।                  

ইতিমধ্যেই সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। আরও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে এও বলা হয়েছে, এই অঞ্চলের জনসাধারণ পাক সরকারের নিয়ন্ত্রণের বিরুদ্ধে স্লোগান তুলছে, যা নিয়েই দীর্ঘ অচলাবস্থা তৈরি হয়েছে।                                                         

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget