এক্সপ্লোর

Abhishek Banerjee: আচমকাই অভিষেকের সভাস্থল বদলের নোটিস ত্রিপুরা পুলিশের, 'ভয় পাচ্ছে বিজেপি', দাবি তৃণমূলের

Abhishek Banerjee: আগরতলার রবীন্দ্রভবনের সামনে সভা করতে অনড় তৃণমূল (TMC)। সভাস্থল বিতর্কে বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ করছে তারা।

আগরতলা: কাল ত্রিপুরার (Tripura) আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা। তার ২৪ ঘণ্টা আগে করোনার আশঙ্কার কথা বলে সভাস্থল বদলের নোটিস দিল পুলিশ। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। আগরতলার রবীন্দ্রভবনের সামনে সভা করতে অনড় তৃণমূল (TMC)। সভাস্থল বিতর্কে বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ করছে তারা। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও (BJP)।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের আগে ফের সম্মুখ সমরে বিজেপি ও তৃণমূল। রবিবার আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভা। তার ২৪ ঘণ্টা আগে সভাস্থল পরিবর্তনের নির্দেশ দিল ত্রিপুরা পুলিশ। তা নিয়েই বেধেছে সংঘাত। ঠিক ছিল রবিবার আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য মঞ্চ তৈরিও সম্পূর্ণ।

কিন্তু, শনিবার দুপুরে হঠাৎই জনসভার জায়গা বদলের জন্য নোটিস দেয় ত্রিপুরা পুলিশ। বলা হয়,  করোনা সংক্রমণের আশঙ্কা থাকায় সভা করতে হবে আগরতলার আস্তাবল ময়দানে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, "বিজেপি এভাবে ষড়যন্ত্র করছে, প্রথমে RT PCR জারি, সভা বানচাল করার কৌশল।" 

আরও পড়ুন, ‘দেশের সর্বত্র যাওয়ার সবার অধিকার আছে’, গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

ত্রিপুরার বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেছেন, "তৃণমূলের অভিযোগের পার্টি, শুধু অভিযোগ করে।" ত্রিপুরা প্রশাসন শেষ মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল বদলের নির্দেশ দেওয়ায়, পুলিশের সঙ্গে বচসায় জড়ান সুস্মিতা দেব, কুণাল ঘোষরা।

এর আগে গত ১৫, ১৬ ও ২১ সেপ্টেম্বর - পরপর তিনদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় অনুমতি দেয়নি ত্রিপুরা প্রশাসন। সেই সময়ও দানা বেধেছিল বিতর্ক। কিন্তু এবার রবীন্দ্রভবনের সামনে সভা করতে অনড় তৃণমূল। তাদের যুক্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায় Z PLUS ক্যাটিগরির নিরাপত্তা পান। সেই মতো সমস্ত আয়োজন করা হয়েছে। শেষ মুহূর্তে সভাস্থল পরিবর্তন সম্ভব নয়। 

এই বিতর্কের মধ্যেই করোনা বিধি নিয়ে কড়াকড়ি করে আরও একটি নির্দেশিকা জারি করে ত্রিপুরা সরকার। তাতে বলা হয়েছে,ভিনরাজ্য থেকে ত্রিপুরায় আসার ৪৮ ঘণ্টা আগে করানো RT-PCR নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখা বাধ্যতামূলক। রিপোর্ট না নিয়ে ত্রিপুরায় ঢুকলে, রাজ্য সরকারই যাত্রীর RT-PCR টেস্ট করাবে। সেই রিপোর্ট যতক্ষণ না আসছে, ততক্ষণ পর্যন্ত কোথাও যেতে পারবেন না ওই যাত্রী।

ত্রিপুরার বিজেপি সরকারের কোভিড সংক্রান্ত নির্দেশিকায় কেরল, হিমাচল প্রদেশ, সিকিম ও মণিপুরের পাশাপাশি নাম আছে বাংলার। ফলে এখন বাংলা থেকে কেউ ত্রিপুরায় গেলে, ৪৮ ঘণ্টা আগে করানো RTPCR নেগেটিভ রিপোর্ট থাকা আবশ্যিক। এই নির্দেশিকা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget