এক্সপ্লোর

Bhupendra Patel Gujarat CM: ফের গুজরাতের কুর্সিতে ভূপেন্দ্র প্যাটেল, মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে মোদি-অমিত শা

Bhupendra Patel: গুজরাতে বিধানসভা নির্বাচনে যাবতীয় রেকর্ড ভেঙে ১৮২টি আসনের মধ্যে ১৫৬টি আসনে জয়ী হয় বিজেপি।

আমদাবাদ: মুখ্যমন্ত্রী হিসাবে আজ দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel)। এদিন গুজরাতের (Gujarat) মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মোদি (Narendra Modi)-অমিত শা (Amit Shah)। ছিলেন রাজনাথ সিং, জে পি নাড্ডা ও বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। দুপুর ২টোয় গান্ধীনগর হেলিপ্যাড ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানটি হয়। 

সূত্রের খবর, প্রায় ২০ জন ক্যাবিনেট মন্ত্রী এদিন শপথ নেবেন। গুজরাতে বিধানসভা নির্বাচনে যাবতীয় রেকর্ড ভেঙে ১৮২টি আসনের মধ্যে ১৫৬টি আসনে জয়ী হয় বিজেপি। ঘাটলোদিয়া কেন্দ্র থেকে জয়ী হন ভূপেন্দ্র প্যাটেল। ২০২১-এ প্রথমবার মোদি-অমিত শা-র রাজ্যে মুখ্যমন্ত্রী হন ভূপেন্দ্র। গুজরাতে এই জয়, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি-র জয়ের পথ আরও সুগম করবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে এই জয়ের নেপথ্যে ভূরেন্দ্রর চেয়ে গুজরাতের ভূমিপুত্র মোদির ভূমিকা অনেক বেশি বলে মত বিজেপিরই।                                                                                                             

আরও পড়ুন, 'সামাজিকভাবে চরিত্র হনন হচ্ছে, প্রতিদিন এক কথা শুনছি, কান ঝালাপালা হয়ে যাচ্ছে', জানালেন পার্থ

সদ্য সমাপ্ত গুজরাত বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। রাজ্যের ১৮২টি আসনের মধ্যে ১৫৬টি তাদের দখলে গিয়েছে, ১৯৮৫ সালে কংগ্রেসের আগের সর্বাধিক আসনের রেকর্ড এ বার ভেঙে দিয়েছে তারা। এই নিয়ে সাত বার গুজরাতে সরকার গঠন করছে বিজেপি। মোট ভোটের ৫২.৫ শতাংশই তাদের দখলে গিয়েছে। সেই তুলনায় আগের বারের ৭৭ আসন থেকে এ বার ১৭ আসনে নেমে গিয়েছে কংগ্রেস। আপ প্রথম বার নেমেই পাঁচটি আসন জিতে নিয়েছে।                                                            

শুক্রবারই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ভূপেন্দ্র। রাজভবনে গিয়ে নিজেহাতে জমা দিয়েছিলেন পদত্যাগপত্র। সেখানেই সরকার গঠনের দাবি রাখে বিজেপি। এর পর শনিবার সকালে গান্ধীনগরে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক বসে। সেখানে বিজেপি নেতা-কর্মীদের পাশাপাশি রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণিও উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই ভূপেন্দ্রর নামে সিলমোহর পড়ে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?

ভিডিও

App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget