এক্সপ্লোর

Joy Banerjee: মমতার কাছে লিখিত আবেদন, তৃণমূলের ফিরতে চান বিজেপিত্যাগী জয়

Joy Banerjee wants to join TMC: সল্টলেকে তৃণমূল নেতার সঙ্গে জয় বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর বিজেপিত্যাগী নেতা বলেন, তিনি তৃণমূলে যেতে চান। 

কলকাতা: কয়েকদিন ধরেই বেসুরো হয়েছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে কাজের সুযোগ নেই বলে গত বছর নভেম্বর মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন তিনি। তখন থেকেই পদ্মের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছিল জয়ের। এরপর সল্টলেকে তৃণমূল নেতার সঙ্গে জয় বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর বিজেপিত্যাগী নেতা বলেন, তিনি তৃণমূলে যেতে চান।                   

এদিন জয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এ বিজেপি করা যায় না, তৃণমূলে যুক্ত হতে চাই'। এও জানা গিয়েছে, তৃণমূলে আসতে চেয়ে শীর্ষ নেতৃত্বের কাছে লিখিত আবেদন দিয়েছেন তিনি। গোয়া ভোটের পর তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা, দাবি জয়ের। তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি-র বাঙালি-বিরোধী অবস্থান দেখেই সরে এসেছি। একের পর এক বাঙালি-বিরোধী অবস্থান নিয়েই চলেছে বিজেপি সরকার। তার প্রতিবাদ করেই দল ছেড়ে এসেছি।                   

প্রসঙ্গত, ২০০৯-১০ সাল থেকে তৃণমূলের মঞ্চে দেখা যেত জয়কে। কিন্তু, ২০১৪ সালের লোকসভা ভোটের আগে আনুষ্ঠানিকভাবে বিজেপি-তে যোগ দেন তিনি। বীরভূমে বিজেপি-র প্রার্থী হয়ে পরাজিত হন। ২০১৬ সালে জয় সিউড়ি বিধানসভায় বিজেপির তরফে তাঁকে প্রার্থীও করা হয়েছিল। অবশ্য জিততে পারেননি। এরপর ২০১৯ সালে উলুবেড়িয়া লোকসভা ভোটেও জয় পাননি। একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেনি বিজেপি। তারপর থেকেই তাঁর সঙ্গে দলের দূরত্ব বাড়তে শুরু করেছিল। দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন জয়।চিঠিতে তিনি জানান, কঠিন অসুখের চিকিৎসা করাতে গিয়ে তাঁর সঞ্চয় শেষ হয়ে গিয়েছে। অথচ বারংবার দলের কাছে হাত পাইলেও কেউ কানাকড়িও দেয়নি।

এদিকে, জয়ের তৃণমূলে যোগদানের ইচ্ছে নিয়ে বিজেপির তরফে বলা হয়,  ‘দল থেকে কেউ গেলে তা সুখকর নয়, যেখানেই যান, ভাল থাকুন’।                   

সেরা শিরোনাম

পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা
পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা
Abhijeet Dipke : ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
CJI Surya Kant: ‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget