এক্সপ্লোর

Mamata Banerjee: "যোগী নয় ভোগী, মানুষ বাঁচানোর জন্য উত্তরপ্রদেশে গিয়েছি", পাল্টা জবাব মমতার

Mamata Banerjee on Yogi Adityanath's Remarks: যোগীর মন্তব্য নিয়ে মমতা বলেন, "আমার বিষয়ে সকলকে সাবধান করছেন মানে তিনি কতটা ভীত। কতটা সন্ত্রস্ত। উনি নিজেকে যোগী বললেও আসলে যোগী নন। আসলে তো ভোগী।"

কলকাতা: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে সোমবার কটাক্ষ করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীর কথায়, বাংলা থেকে উত্তরপ্রদেশে এসে অরাজকতা তৈরির কথা বলছেন। আর এদিন এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ কথোপকথনে মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্টা তোপ দেগেছেন। 

কী জানালেন মুখ্যমন্ত্রী? 

উত্তরপ্রদেশ নির্বাচন ও যোগীর মন্তব্য নিয়ে মমতা বলেন, "আমার বিষয়ে সকলকে সাবধান করছেন মানে তিনি কতটা ভীত। কতটা সন্ত্রস্ত। উনি নিজেকে যোগী বললেও আসলে যোগী নন। আসলে তো ভোগী। উত্তরপ্রদেশে যারা এনআরসি নিয়ে আন্দোলন করেছে তাঁদের জরিমানা নেওয়া হয়েছে। ওখানে বেটি পড়াও, বেটি বাঁচাও এর নামে বেটি ভাগাও হচ্ছে। মেয়েদের জলন্ত জ্বালিয়ে দেওয়া হয়। যে কোনও ঘটনা দুর্ভাগ্যজনক। কিন্তু সেই ঘটনার প্রেক্ষিতে সরকার কোনওরকম পদক্ষেপ নিচ্ছে কি না তা গুরুত্বপূর্ণ। সব সরকারের হাতে থাকে না । কিন্তু কৃষকরা আন্দোলন করছে সেখানে মন্ত্রীর ছেলে গিয়ে গাড়ি চালিয়ে দিল। কৃষক হত্যার কী বিচার পেয়েছে উত্তরপ্রদেশের মানুষ। অখিলেশের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। পাঞ্জাবি, জাট, দলিত, ঠাকুর, ব্রাক্ষণ সকলেই ছিলেন। আমি কিন্তু ওখানে কিন্তু ভোটে লড়াই করিনি। আর যোগী এখানে বিজেপির হয়ে লড়াই করে প্রচার করেছিলেন। আমি মানুষ বাঁচানোর জন্য উত্তরপ্রদেশে গিয়েছি। উত্তরপ্রদেশ বাঁচলে দেশ বাঁচবে। আমি চাই না অখিলেশ কোনও জায়গায় দুর্বল হোক। প্রথম দফার নির্বাচনে উত্তরপ্রদেশে ৫৭ আসনে মধ্যে ৩৭ আসন পাবে।" 

প্রসঙ্গত, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশ সফর নিয়ে কটাক্ষ করেছেন যোগী। নাম না করেই তোপ দেগে তিনি বলেন, "যিনি বাংলা থেকে উত্তরপ্রদেশে এসে অরাজকতা তৈরির চেষ্টা করছেন। আমি জনতা জনাদর্নকে সাবধান করে দিচ্ছি ওঁর বিষয়ে। আমি উত্তরপ্রদেশবাসীকে বলব, যে শান্তি, যে সম্মান আপনারা পেয়েছেন তা শেষ করে এবার সিঁধ কাটছেন অনেকেই। উত্তরপ্রদেশকে ফের অশান্ত করার চেষ্টা করবেন তাঁরা।"  গত ৮ ফেব্রুয়ারি লখনউয়ে গিয়ে বিভিন্ন ইস্যুতে যোগী আদিত্যনাথকে নিশানা করেন তৃণমূল নেত্রী। সেই প্রসঙ্গেই যোগী আদিত্যনাথের মন্তব্য, উত্তরপ্রদেশে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। অথচ এরা বাংলা থেকে এসে অরাজকতা সৃষ্টির কথা বলছে। এর জন্যই মানুষকে সাবধান করা প্রয়োজন। গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশে প্রথম দফা ভোটের দিনও যোগী আদিত্যনাথ টেনে আনেন বাংলা-কেরল ও কাশ্মীরের প্রসঙ্গ। যে মন্তব্য ঘিরে দানা বাধে বিতর্ক। প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল, সিপিএম ও কংগ্রেস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Abhijeet Dipke : ১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget