এক্সপ্লোর

তাঁর অবস্থান কী? জানতে চেয়ে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মিহির গোস্বামীকে চিঠি পার্থর

এবার কি দলত্যাগী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল কংগ্রেস? তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীকে লেখা পার্থ চট্টোপাধ্যায়ের একটি চিঠি ঘিরে সেই জল্পনাই জোরাল হল!

শুভেন্দু ভট্টাচার্য,কোচবিহার: তাঁর অবস্থান কী? জানতে চেয়ে কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী মিহির গোস্বামীকে চিঠি পার্থ চট্টোপাধ্যায়ের। সাত দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ। বাম-কংগ্রেস থেকে তৃণমূলে আসা ১৯ বিধায়কের ব্যাপারে কী সিদ্ধান্ত? জানতে চেয়ে পাল্টা চিঠি পাঠালেন কোচবিহারের বিধায়ক।

এবার কি দলত্যাগী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল কংগ্রেস? তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীকে লেখা পার্থ চট্টোপাধ্যায়ের একটি চিঠি ঘিরে সেই জল্পনাই জোরাল হল! কোচবিহার দক্ষিণের বিধায়ককে পাঠানো চিঠিতে বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের ডেপুটি লিডার তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় লিখেছেন, আপনি তৃণমূলের টিকিটে নির্বাচিত হওয়া বিধায়ক। কিন্তু সাম্প্রতিককালে বিভিন্ন সংবাদ ও সমাজমাধ্যমে করা মন্তব্যের জেরে আপনি দলের সঙ্গে রয়েছেন কি না, তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে।

এই চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে আপনাকে নিজের অবস্থান জানানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে। গত বছরের শেষদিকে হঠাত্‍ দলে থেকেও বেসুরো গাইতে শুরু করেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। ৩ অক্টোবর তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন! এরপর ২৭ নভেম্বর দলের সদস্যপদ থেকেও ইস্তফা দেন তিনি। সেদিনই দিল্লিতে বিজেপিতে যোগ দেন মিহির গোস্বামী।

এই প্রেক্ষাপটে পার্থ চট্টোপাধ্যায়ের চিঠি পাঠানো নিয়েও শুরু হয়েছে বিতর্ক। পাল্টা চিঠি পাঠিয়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়কও। সেখানে বাম ও কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া মোট ১৯ জন বিধায়কের নাম উল্লেখ করে মিহির গোস্বামী পাল্টা লিখেছেন, তাঁদের পুরনো দলের পক্ষ থেকেও বিধায়ক পদ থাকা নিয়ে আপত্তি জানিয়ে স্পিকারের কাছে চিঠি দেওয়া হয়েছে, যার নিষ্পত্তি হয়নি। দল পরিবর্তন করেও তাঁরা সকলে বিধায়ক পদে বহাল তবিয়তে রয়েছেন।

মিহির গোস্বামী জানান, ‘‘চিঠি পাঠালেও স্ট্যাম্প নেই। পার্থ পাঠিয়েছে কিনা জানি না। তাও ধরে নিলাম। গতকাল আমিও চিঠি পাঠিয়েছি। আমি বিধায়কদের নাম দিয়ে উল্লেখ করে বলেছি। নৈতিকতা তৃণমূলের মানায় না।’’

তৃণমূলের কোচবিহারের জেলা সাধারণ সম্পাদক, রাহুল রায় জানান, ‘‘গত ৫ বছর ক্ষমতার অলিন্দে থেকে সব ভোগ করেছেন। যেভাবে সত্‍ বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন,তার কাছে নীতিকথা শুনব না।’’

তবে শুধু একা মিহিরই নয়, শীলভদ্র দত্ত, সুনীল সিংহ, সুনীল মণ্ডল-সহ একাধিক বিধায়ক-সাংসদ ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। তাঁদেরকেও কি অবস্থান জানতে চেয়ে চিঠি দেওয়া হবে? প্রশ্ন উঠছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra : 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেওয়ার ২দিনের মধ্যে 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে মদন মিত্র
'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেওয়ার ২দিনের মধ্যে 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে মদন মিত্র
West Bengal News Live : বহরমপুরের কাছে স্কুলের পুলকারে ট্রেনের ধাক্কা, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫
বহরমপুরের কাছে স্কুলের পুলকারে ট্রেনের ধাক্কা, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫
TMC News : কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
West Bengal News Live : এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget