এক্সপ্লোর

Rajib Banerjee: রাজ্য দফতরে জোড়া চিঠি রাজীবের, দলবদলের জল্পনার মাঝেই পেলেন বিজেপির বৈঠকে আমন্ত্রণ

কুণাল ঘোষের সঙ্গে তাঁর সাক্ষাতের পর থেকেই চলছে দলবদলের জল্পনা।

দীপক ঘোষ, কলকাতা : দলবদলের জোরদার জল্পনার মাঝেই বিজেপির রাজ্য কমিটির বৈঠকে ডাক পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এমন খবরই পাওয়া যাচ্ছে সূত্র মারফত। ইতিমধ্যে গেরুয়া শিবিরের রাজ্য নেতৃত্বের উদ্দেশে জোড়া চিঠি দিয়েছেন গত বিধানসভা ভোটের কিছুদিন আগে ঘাসফুল শিবির ছেড়ে বিজেপিতে নাম লেখানো তৃণমূলের নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ তারিখ বিজেপির রাজ্য কমিটির বৈঠক রয়েছে। জানা যাচ্ছে, সেখানে ডেকে পাঠানো হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। রথীন্দ্রনাথ বসুকে তাঁর সঙ্গে যোগাযোগ দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, ইতিমধ্যে বিজেপি রাজ্য নেতৃত্বকে জোড়া চিঠি পাঠিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে মুখবন্ধ খামে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। আর একটিু খোলা চিঠি পাঠিয়েছেন তিনি। মুখবন্ধ খামে রাজীব বন্দ্যোপাধ্যায় কী লিখেছেন, তা নিয়ে মুখ খুলতে চায়নি কোনও পক্ষই। তবে খোলা চিঠিতে ডোমজুড়ের ঘরছাড়া বিজেপি কর্মী-সমর্থকদের নাম ও ঠিকানার উল্লেখ করে রাজ্য নেতৃত্বের কাছে খোলা চিঠি দিয়েছেন রাজীব।

কিছুদিন আগেই তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের দেখা করার পর থেকেই তাঁর দলবদলের জল্পনা ফের জোরালো হয়। দু'জনই 'সৌজন্য সাক্ষাৎ' বললেও জল্পনা থেমে থাকেনি। বিশেষ করে 'মা মাটি মানুষ' লেখা ব্যাজ রাখা গাড়িতে চড়ে রাজীবের কুণালের সঙ্গে সাক্ষাতের জেরেই প্রত্যাবর্তন গুঞ্জন জোরালো হয়েছিল। পাশাপাশি বিজেপি নেতৃত্বের ভোট পরবর্তী ভূমিকা নিয়েও তিনি কার্যত জনসমক্ষেই প্রশ্ন তুলে জল্পনা আরও কিছুটা জোরালো করেছিলেন। 'কথায় কথায় রাষ্ট্রপতি শাসনের দাবি মানুষ ভালোভাবে নেবে না' লিখে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন তিনি।

বিধানসভা ভোটের প্রাক্কালে রীতিমতো নাটকীয়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বিধানসভা থেকে মন্ত্রীত্বে ইস্তফা দিয়ে বেরিয়ে আসার পর তৃণমূল ছেড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর বিশেষ বিমানে দিল্লি উড়ে গিয়ে যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। ভোটের ময়দানে তিনি তৃণমূল দলকে সমালোচনায় বিদ্ধ করলেও সরাসরি সেভাবে আক্রমণ করেননি তৃণমূল সুপ্রিমোকে। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় চড়া সুরেই আক্রমণ শানিয়েছিলেন তাঁর বিরুদ্ধে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget