এক্সপ্লোর

Roddur Roy Arrested: রোদ্দুর রায়কে কেন গ্রেফতার করা হল এমন বিকৃত মানসিকতার প্রশ্ন আশা করি উঠবে না: কুণাল ঘোষ

Youtuver Roddur Roy Arrested: আজ রোদ্দুর রায়ের গ্রেফতার সম্পর্কে কুণাল ঘোষ বলেন, 'অনেক আগেই রোদ্দুর রায়ের গ্রেফতার হওয়া উচিত ছিল'

কলকাতা: রোদ্দুর রায় গ্রেফতারি প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। আজ গোয়া থেকে গ্রেফতার হল ইউটিউবার রোদ্দুর রায়। মুখ্যমন্ত্রীর উদ্দেশে অশালীন আক্রমণ করার অভিযোগে গোয়া থেকে ইউটিউবার রোদ্দুর রায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশ। লালবাজার সাইবার সেল, হেয়ার স্ট্রিট, চিৎপুর থানায় একাধিক অভিযোগ জমা পড়েছিল রোদ্দুর রায়ের (Roddur Roy) নামে। গোয়া থেকে কাল রোদ্দুর রায়কে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। 

আজ রোদ্দুর রায়ের গ্রেফতার সম্পর্কে কুণাল ঘোষ বলেন, 'অনেক আগেই রোদ্দুর রায়ের গ্রেফতার হওয়া উচিত ছিল। সোশ্যাল মিডিয়ায় সবারই স্বাধীনতা রয়েছে। কিন্তু কখনও রোদ্দুর রায় রবীন্দ্রনাথের গানকে বিকৃত করে গেয়েছেন, কখনও আবার তিনি যাঁদের পছন্দ করেন না, তাঁদের নামে অকথ্য গালিগালাজ করেছেন। ফেসবুকে পান থেকে চুন খসলেই তাদের সতর্ক করা হয় বা ব্লক করা হয়। কিন্তু কখনও কখনও অশালীন ব্যবহার করলেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয় না। রোদ্দুর রায়ের কিছু অশালীন উক্তি, যে ভাষা ব্যবহারের কোনও অর্থই নেই তা তিনি করেছেন। আশা করি, রোদ্দুর রায়কে কেন গ্রেফতার করা হল এমন বিকৃত মানসিকতার কথা আশা করি উঠবে না।'

আরও পড়ুন:Roddur Roy arrested: 'আশা করি, সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য় করার আগে ভাববেন মানুষ', রোদ্দুর রায় গ্রেফতারি প্রসঙ্গে শান্তনু

কলকাতার সিপির কাছে রোদ্দুর রায়ের বিরুদ্ধে নালিশ করেছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) বলছেন, 'কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক ভদ্রলোককে দেখেছিলাম। পরে জানলাম তাঁর নাম রোদ্দুর রায়। আসল নাম অনির্বাণ রায়। দেখলাম তিনি অত্যন্ত অশ্রাব্য ভাষায় পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ একাধিক মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ করছেন। আমার মনে হয়েছিল এর প্রতিবাদ হওয়া উচিত। আমি ট্যুইট করেছিলাম সেইসঙ্গে কলকাতার পুলিশ কমিশনারকেও জানিয়েছিলাম। কলকাতা পুলিশ আমায় আশ্বাস দিয়েছিল তাঁরা বিষয়টি দেখবেন।'

রবীন্দ্রনাথ কিংবা অন্যান্য মনীষীদের নিয়ে কুমন্তব্যের সময় গ্রেফতার নয়। কিন্তু মুখ্যমন্ত্রীকে নিয়ে স্পষ্ট কিছু বলতেই চিরুণি তল্লাশি করে গ্রেফতার! ট্যুইট করে আক্রমণ বিজেপি নেতা অনুপম হাজরার। জহুরি জহর চেনে, পাল্টা কটাক্ষ তৃণমূল সাংসদ শান্তনু সেনের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget