এক্সপ্লোর

Arms Production: প্রকাশ্যে 'প্রবাল', ভারতের প্রথম লং-রেঞ্জ রিভলবার

Indian Arms:ফাঁকা অবস্থায় প্রবাল-এর ওজন ৭০০ গ্রাম। ব্যারেলের দৈর্ঘ্য ৭৬ মিলিমিটার।

নয়াদিল্লি: অস্ত্র প্রযুক্তিতে ফের চমক ভারতের (India)। প্রকাশ্যে এল ভারতের প্রথম লং রেঞ্জ রিভলবার (Long-Range Revolver) 'প্রবাল'। এই অস্ত্র তৈরি করেছে সরকার নিয়ন্ত্রণাধীন সংস্থা অ্যাডভ্যান্সড ওয়েপনস এবং ইকুইপমেন্ট ইন্ডিয়া (AWEIL)। শুক্রবার স্মল আর্মস ফ্যাক্টরিতে (SAF) প্রকাশ্যে আনা হয়েছে এটি। 

কী বিশেষত্ব রয়েছে এই অস্ত্রের:
SAF-এর ওয়ার্কিং ডিরেক্টর রাজীব শর্মা জানিয়েছেন, নতুন এই রিভলবারের রেঞ্জ (Range) ৫০ মিটার। যা এই গোত্রের অন্য রিভলবারের তুলনায় প্রায় দ্বিগুণ। তিনি বলেন, 'এই অস্ত্রের ওজন হালকা, এই ক্যাটেগরির অধীনের থাকা অন্য রিভলবারের তুলনায় এটির দাম প্রায় অর্ধেক। দেশে এটাই প্রথম রিভলবার যার উইং সিলিন্ডার (Wing Cylinder) রয়েছে, যার জন্য ট্রিগার টানা তুলনামূলক সহজ।'

প্রবালের খুঁটিনাটি:
মেটাল ইঞ্জেকশন মোল্ড (Metal Injection Mould) পদ্ধতিতে তৈরি হয়েছে এই অস্ত্র। ফাঁকা অবস্থায় প্রবাল-এর ওজন ৭০০ গ্রাম। ব্যারেলের দৈর্ঘ্য ৭৬ মিলিমিটার। মোট দৈর্ঘ্য ১৭৭.৬ মিলিমিটার। সাইড সুইং সিলিন্ডার একমাত্র Webley Scott-এর মতো বিদেশি রিভলবারেই পাওয়া যায়। যদিও সেটি এখন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কারখানায় তৈরি হয়। AWEIL-এর তরফে জানানো হয়েছে যাঁদের অস্ত্রের লাইসেন্স রয়েছে তাঁরা ২১ আগস্ট থেকে এই রিভলবারের বুকিং করতে পারেন।

 

AWEIL কী?
কানপুরের (Kanpur) আর্মাপুরে রয়েছে এই সংস্থা। এটি সরকারের অধীনে থাকা একটি সংস্থা। পূর্বতন Ordinance Factory Board (OFB) -এর ৮টি কারখানা রয়েছে এর অধীনে। সাধারণত ছোট অস্ত্র (Small Arms) এবং ভারতের গোলন্দাজ বাহিনীর অস্ত্র (Artillery Guns) তৈরি করে সংস্থাটি। এছাড়াও বিদেশের সেনার জন্য়ও অস্ত্র তৈরি করে। 

আরও পড়ুন: ফলোয়ার সংখ্যার নিরিখে বিশ্বে তৃতীয় অরিজিৎ সিংহ, পিছনে ফেললেন টেলর স্যুইফ্ট-বিলি আইলিশকে

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget