এক্সপ্লোর

Prashant Kishore: প্রশান্ত কিশোরের নামে মামলা দায়ের! পরীক্ষার্থীদের 'উস্কানি দেওয়ার' গুরুতর অভিযোগ

FIR Against PK: যদিও বিহার পুলিশের বক্তব্য, পটনার গান্ধী ময়দানে জমায়েত করতে চেয়ে পিকে শনিবারই পুলিশের অনুমতি চেয়েছিলেন। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি।

নয়া দিল্লি: নির্বাচন-কৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে এবার মামলা রুজু করল বিহার পুলিশ। বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষা বাতিলের দাবিতে ছাত্রদের প্রতিবাদ-বিক্ষোভে আরও 'উস্কানি দেওয়ার' অভিযোগে রবিবার এই এফআইআর দায়ের করা হয় বলে সূত্রের খবর।

বিপিএসসি-র ৭০তম কম্বাইন্ড কমপেটিটিভ প্রিলিমিনারি পরীক্ষা আবার নিতে হবে। সেই দাবিতে রবিবার পটনার গান্ধী ময়দানে ছাত্ররা জড়ো হয়েছিলেন। ছাত্রদের সেই সমাবেশে যোগ দিয়েছিলেন প্রশান্ত কিশোর। 

যদিও বিহার পুলিশের বক্তব্য, পটনার গান্ধী ময়দানে জমায়েত করতে চেয়ে পিকে শনিবারই পুলিশের অনুমতি চেয়েছিলেন। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। সেই সিদ্ধান্তও তাঁকে জানিয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ, তার পরেও পুলিশের নিষেধাজ্ঞা উড়িয়ে রবিবার গান্ধী ময়দানে কয়েক হাজার চাকরিপ্রার্থী জমায়েত করে, যে কর্মসূচিকে সমর্থন করেন তিনি।

পটনার জেলাশাসক জানান, সরকারি অনুমতি ছাড়াই ছাত্রদের সমাবেশ আয়োজন করার দায়েই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।

৭০তম বিপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ওই পরীক্ষা বাতিল চেয়ে চাকরিপ্রার্থীরা পথে নামেন গত ১৩ ডিসেম্বর। বার বার এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশকে আক্রমণ করেছেন পিকে। তাঁর অভিযোগ, দীর্ঘ দিন ধরেই বিহারের চাকরির পরীক্ষাগুলিতে কারচুপি চলছে। 

আরও পড়ুন, খাবার পরিবেশনে দেরি কেন? রাগে বিয়ে ভাঙল বর! পরের দিনই নিজের বোনকে বিয়ে!

জেলাশাসক চন্দ্রশেখর সিং সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “জেলা প্রশাসন সতর্ক করে বলে দিয়েছিল, গান্ধী ময়দানে যে কোনো রকম সমাবেশ করলে তা অবৈধ বলে বিবেচিত হবে। তা সত্ত্বেও বিক্ষোভকারীরা সেখানে জড়ো হয়েছিলেন। অনুমতি না দেওয়া সত্ত্বেও গান্ধী ময়দানে সমাবেশ করার জন্য জেলা পুলিশ ২১ জন পরিচিত ব্যক্তি এবং ৬০০-৭০০ জন অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পরিচিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রশান্ত কিশোর, তাঁর দলের সভাপতি মনোজ ভারতি, পটনার শিক্ষক রমাংশু মিশ্র প্রমুখ।”

জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর সাংবাদিকদের বলেন, “আমরা প্রতিবাদ জানাতে যাচ্ছিলাম না। ছাত্ররা সেখানে বসে আছে, আমারা তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। গান্ধী ময়দান একটা খোলামেলা জায়গা, জনসাধারণের জায়গা। সেখানে প্রতি দিন বহু লোক যায়। ছাত্রদের বসার জন্য যদি কোনো জায়গা না থাকে তা হলে তো তারা এ রকম জায়গাতেই যাবে। আমি জানি না, সরকার কেন এটাকে প্রেস্টিজ ইস্যু করছে। এ ভাবে তারা নিজেদেরই ক্ষতি করছে।”  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: 'বিশ্বাস-ব্রাদার্স' ছাড়াই রথের সকালে হল খুঁটিপুজো, পালাবদলের রাজ্যে সুরুচি সঙ্ঘেরও 'রূপ' বদল
Kolkata News: 'বিশ্বাস-ব্রাদার্স' ছাড়াই রথের সকালে হল খুঁটিপুজো, পালাবদলের রাজ্যে সুরুচি সঙ্ঘেরও 'রূপ' বদল
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Rath Yatra 2026: রথযাত্রায় ধান রোপণ করলেন মঠের মহারাজ, শ্রীরামকৃষ্ণের পারিবারিক স্মৃতিকে মনে রেখে এই প্রথা
রথযাত্রায় ধান রোপণ করলেন মঠের মহারাজ, শ্রীরামকৃষ্ণের পারিবারিক স্মৃতিকে মনে রেখে এই প্রথা

ভিডিও

TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৭.২৬): 'ED-র থেকে AB বেশি ভয়ঙ্কর', হিটলারের প্রসঙ্গ টেনে অভিষেককে নিশানা মদনের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৭.২৬): ২১ জুলাইয়ের ঠিক আগে মমতার 'মিত্র'-বিয়োগ, ঋতব্রত শিবিরে ছায়াসঙ্গী মদনও
TMC Turmoil Deepens : পালাবদলের পর শুধুই ভাঙন! চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে কালীঘাট শিবির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget