এক্সপ্লোর

Prashant Kishor: 'ক্ষমতায় এলে ১ ঘণ্টায় উঠবে মদ-নিষেধাজ্ঞা', কেন এমন দাবি প্রশান্ত কিশোরের?

Bihar News: ২০১৬ সালে বিহারে মদ নিষিদ্ধ হয়। নীতিশ-সরকারের সেই সিদ্ধান্ত ও প্রয়োগ নিয়ে নানা সময় প্রশ্ন উঠেছে।

কলকাতা: দলের প্রতিষ্ঠা দিবসের আগে বড়সড় দাবি করলেন 'জন সুরজ' (Jan Suraj)-এর প্রধান প্রশান্ত কিশোর। শনিবার একটি জনসভায় প্রশান্ত কিশোর দাবি করেন তাঁর দল নির্বাচন জিতলে রাজ্য থেকে দ্রুত তুলে নেওয়া হবে মদের উপর নিষেধাজ্ঞা।

ANI-কে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, 'প্রতিষ্ঠা দিবসের জন্য় আলাদা করে কোনও প্রস্তুতির প্রয়োজন নেই, গত ২ বছর ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি...যদি জন সুরজ সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে ১ ঘণ্টার মধ্যে আমরা মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেব।' বিহারে মদে নিষেধাজ্ঞা জারি হয়েছিল ২০১৬ সালে। সেই সময় নীতিশ কুমারের সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছিল।

এখন বিহারে আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে রাজ্যে যাত্রা কর্মসূচি চলছে। তাঁকে শুভেচ্ছা জানিয়েও কটাক্ষের সুর প্রশান্ত কিশোরের গলায়। তিনি বলেন, 'অন্তত তিনি ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসেছেন।' সম্প্রতি আরজেডি এবং নীতিশ কুমারের মধ্যে তুমুল বাগবিতন্ডা চলছে। এর আগে তেজস্বী যাদব দাবি করেছিলেন বিজেপির জোটে যোগ দেওয়ার জন্য জোড়হাতে ক্ষমা চেয়েছিলেন নীতিশকুমার। এই প্রসঙ্গে বলতে গিয়ে তেজস্বী ও নীতিশ দুজনকেই আক্রমণ শানিয়েছেন প্রশান্ত কুমার। তাঁর দাবি, 'কে কার কাছে ক্ষমা চেয়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। ২ জনেই বিহারের ক্ষতি করেছেন। বিহারের লোকজন ৩০ বছর ধরে দেখছেন। আমরা ২জনকেই বিহার থেকে যেতে বলছি।'

এর আগেও তেজস্বী যাদবকে কড়া আক্রমণ শানিয়েছিলেন প্রশান্ত কিশোর। তেজস্বীর শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গ তুলে তাঁর পক্ষে বিহারের উন্নতি করা সম্ভব হবে কি না সেই প্রশ্ন তুলেছিলেন। ANI প্রতিবেদন অনুসারে, প্রশান্ত কিশোর বলেছিলেন, 'কেউ যদি সুযোগ না পেয়ে পড়াশোনা না করতে পারেন সেটা বোঝা যায়। কিন্তু বাবা-মা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কেউ যদি দশম শ্রেণিও পাশ করতে না পারেন সেটা আদতে পড়াশোনার প্রতি তাঁর ভূমিকা বোঝায়।' তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রশান্ত কিশোর বলেন, 'একজন নবম শ্রেণী ড্রপ আউট বিহারের উন্নতির পথ দেখাচ্ছেন। জিডিপি ও জিডিপি গ্রোথের মধ্যে পার্থক্য জানেন না, তবুও দাবি করেন বিহারের উন্নতি কীভাবে হবে তা তিনি জানেন।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন- 'মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের কথা শুনুন', বৈঠক ভেস্তে যাওয়ায় ক্ষুব্ধ সিনিয়র চিকিৎসকরাও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: পরিষদীয় দলের পরে এবার কি তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন? জল্পনার মধ্যেই দিল্লি গেলেন অভিষেক
পরিষদীয় দলের পরে এবার কি তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন? জল্পনার মধ্যেই দিল্লি গেলেন অভিষেক
Bollywood News: প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
FSSAI News: খবরের কাগজের ঠোঙায় তেলেভাজা, ঝালমুড়ি কেনাবেচা নয়, পরিষ্কার জানিয়ে দিল খাদ্য সুরক্ষা বিভাগ, অবিলম্বে ব্যবহার বন্ধের নির্দেশ
খবরের কাগজের ঠোঙায় তেলেভাজা, ঝালমুড়ি কেনাবেচা নয়, পরিষ্কার জানিয়ে দিল খাদ্য সুরক্ষা বিভাগ, অবিলম্বে ব্যবহার বন্ধের নির্দেশ
Flex Fuel: E85 পেট্রোল চলে এল, পুরনো গাড়ি কি বাতিল হয়ে যাবে? প্রশ্নের উত্তর দিল কেন্দ্র
E85 পেট্রোল চলে এল, পুরনো গাড়ি কি বাতিল হয়ে যাবে? প্রশ্নের উত্তর দিল কেন্দ্র

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget