এক্সপ্লোর

PM-CM Wish : দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি, বাংলায় শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর, 'গর্বের মুহূর্ত' ট্যুইট মুখ্যমন্ত্রীর

Narendra Modi-Mamata Banerjee Wish : শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অমিত শাহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

কলকাতা : বাঙালির গর্বের মুকুটে যোগ আরও একটি পালক। বিশ্বের দরবারে স্বীকৃতি পেল বাংলার দুর্গাপুজো (Durga Puja)। ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তকমা পেল বাঙালির দুর্গোৎসব। বিবৃতি জারি করে Intangible Cultural Heritage তথা তথা অনুনভবনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেওয়ার কথা জানিয়েছে ইউনেস্কো।

ফ্রান্সের প্যারিসে আয়োজিত হওয়া UNESCO’র ১৬তম অধিবেশনে ‘কলকাতার দুর্গাপুজো’কে বিশেষ সাংস্কৃতিক হেরিটেজের তালিকায় যুক্ত করা হয়েছে। UNESCO’র তরফে জানানো হয়েছে, ধর্ম এবং শিল্পের মেলবন্ধনের জন্যেই দুর্গাপুজোকে এই তকমা দেওয়া হয়েছে। আর এই আনন্দ-সংবাদের জেরে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। বাংলার জন্য গর্বের মুহূর্ত, ট্যুইট করেন মুখ্যমন্ত্রীর। বাংলায় ট্যুইট করেছেন প্রধানমন্ত্রীও। 

দুর্গাপুজোকে UNESCO স্বীকৃতি দেওয়ার পরই, ট্যুইটে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার জন্য গর্বের মুহূর্ত। বিশ্বের প্রতিটি বাঙালির কাছে, দুর্গাপুজো উৎসবের চেয়ে অনেক বেশি আবেগের। যা সবাইকে এক করে। দুর্গাপুজো এখন, বিশেষ সাংস্কৃতিক হেরিটেজের তালিকায় যুক্ত হয়েছে। এতে আমরা সবাই আনন্দিত।

বাংলায় ট্যুইট করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যেক ভারতীয়ের জন্য গর্ব ও আনন্দের বিষয়। দুর্গাপুজো আমাদের সাংস্কৃতিক ও আত্মিক বৈশিষ্ট্যর শ্রেষ্ঠ দিকগুলিকে তুলে ধরে। আর, কলকাতার দুর্গাপুজোর অভিজ্ঞতা প্রত্যেকের লাভ করা উচিত।

ট্যুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ-ও। তিনি লেখেন, দুর্গাপুজো ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐক্যের চেতনাকে প্রতিফলিত করে। এটা জেনে খুব ভালো লাগছে যে এই ঐতিহ্যশালী উৎসবকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেক ভারতীয় আজ অত্যন্ত গর্বিত।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে বলেন, অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের জন্য দু’মিনিট নীরবতা। যাঁরা ভোটের প্রচারের সময়, হাস্যকরভাবে দাবি করেছিলেন, দুর্গোৎসব পশ্চিমবঙ্গে উদ্‍যাপিত হয় না। আপনার ধর্মান্ধতা এবং ধাপ্পবাজি ধরা পড়ে গেছে।

এনয়ে ট্যুইট করেছেন রাজ্যপালও।

জগদীপ ধনকড় লিখেছেন, কলকাতার দুর্গাপুজো UNESCO-র Intangible Heritage তালিকায় স্থান পেয়েছে। এটা প্রতিটি ভারতীয়র কাছে গর্বের বিষয়। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ট্যাগ করে রাজ্যপাল লিখেছেন, দুর্গাপুজো আমাদের ঐতিহ্যকে তুলে ধরে।

আরও পড়ুন-বাঙালির মুকুটে নতুন পালক, ইউনেস্কোর হেরিটেজ তকমা দুর্গাপুজোকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget