এক্সপ্লোর

PM Modi Address Today: বিকাল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

আজ বিকাল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিউ দিল্লি : আজ বিকাল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। PMO-র ট্যুইটার হ্যান্ডেল থেকে একথা জানানো হয়েছে। সম্ভবত দেশের করোনা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন তিনি। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সম্প্রতি বেশ কয়েকটি রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রায় দুই মাস পর দেশে দৈনিক সংক্রমণ সবথেকে কম। আড়াই হাজারেরও নীচে নেমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। একইসঙ্গে টানা ২৫ দিন ধরে দৈনিক সুস্থতার সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে বেশি। 

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৯ হাজার ৯৭৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৭ জনের। 

স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনামুক্ত হয়েছেন ২ কোটি ৭১ লক্ষ ৫৯ হাজার ১৮০। সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে ১৪ লক্ষ ১ হাজার ৬০৯।  দেশে এপর্যন্ত মোট ২৩.২৭ কোটি মানুষের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে। জোড়-বিজোড় নীতি এবং সময় মেনে দিল্লিতে খুলছে মলের দোকান, বাজার, মার্কেট কমপ্লেক্স, একমাত্র দোকান। ৫০ শতাংশ যাত্রী নিয়ে দিল্লিতে শুরু হয়েছে মেট্রো পরিষেবাও। ৫০ শতাংশ কর্মী নিয়ে দিল্লিতে বেসরকারি অফিস খোলার অনুমতি দেওয়া হয়েছে।

সংক্রমণের হার দেখে পাঁচ-স্তরীয় প্রক্রিয়ায় মহারাষ্ট্রে বিধি-নিষেধ শিথিল করা হবে। তবে, মুম্বইয়ে আজ থেকে রেস্তোরাঁ, অপ্রয়োজনীয় জিনিসের দোকান এবং পাবলিক প্লেস খুলেছে। কিন্তু, মল, থিয়েটার, মাল্টিপ্লেক্স এসব বন্ধ থাকবে।

এদিকে উত্তরপ্রদেশে আজ থেকে সপ্তাহে পাঁচদিন বারণসী, মুজাফফরনগর, গৌতমবুদ্ধ নগর ও গাজিয়াবাদে কনটেনমেন্ট জোনের বাইরের এলাকাগুলিতে দোকান-বাজার খোলার অনুমতি দেওয়া হয়েছে। যোগি-রাজ্যের এই চার জেলায় সংক্রমণের সংখ্যা ৬০০র নীচে নেমে এসেছে। নতুন নির্দেশিকা সোম থেকে শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কার্যকর থাকবে। যদিও রাতে ও সপ্তাহান্তে কার্ফু বজায় থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: রাজ্যে তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা
রাজ্যে তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা
CBI: এবার কাদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে CBI ? বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
এবার কাদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে CBI ? বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
President Droupadi Murmu: বীরবিক্রমে জঙ্গি নিকেশ করে শহিদ, মরণোত্তর কীর্তিচক্র নিতে গিয়ে রাষ্ট্রপতির কাঁধে মাথা রেখে কান্না মায়ের
বীরবিক্রমে জঙ্গি নিকেশ করে শহিদ, মরণোত্তর কীর্তিচক্র নিতে গিয়ে রাষ্ট্রপতির কাঁধে মাথা রেখে কান্না মায়ের
CM Suvendu Adhikari: মিটবে কি খারাপ রাস্তার সমস্যা ?
মিটবে কি খারাপ রাস্তার সমস্যা ? "প্রায় ১০০০ কোটি টাকা বরাদ্দ", দিল্লিতে বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget