এক্সপ্লোর

Mumbai Airport:বৃষ্টির মধ্যে অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে পিছলে গেল প্রাইভেট জেট, চাঞ্চল্য মুম্বই বিমানবন্দরে

Private Jet Skidded Off: তুমুল বৃষ্টির মধ্যে অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে পিছলে গেল বিমান। মুম্বই বিমানবন্দরের ২৭ নম্বর রানওয়েতে ঘটনাটি ঘটে।

মুম্বই: তুমুল বৃষ্টির মধ্যে অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে পিছলে গেল বিমান (Private Jet Skidded Off)। মুম্বই বিমানবন্দরের (Mumbai Airport) ২৭ নম্বর রানওয়েতে ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই প্রাইভেট জেটটিতে ২ জন বিমানকর্মী ও ৬ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৩ জন জখম বলে সূত্রের খবর।

কী জানা গেল?
জখমদের কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ জানায়, তুমুল বৃষ্টিতে দৃশ্যমানতা কমে গিয়ে এই বিপদ ঘটে। ইতিমধ্যে একটি ভিডিও ক্লিপও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রানওয়ের পাশে বিমানের দোমড়ানো-মোচড়ানো অংশ পড়ে রয়েছে। আকাশে ধূসর রঙের ধোঁয়া। দমকলের গাড়ি এবং উদ্ধারকর্মীদেরও ঘটনাস্থলে দেখা গিয়েছে।

'দুর্ঘটনা' সম্পর্কে...
যে বিমানটি আজ রানওয়ে থেকে পিছলে যায় সেটি মাঝারি মাপের বিজনেস-জেট। নাম Learjet 45 VT-DBL। VSR Ventures এটির পরিচালনার দায়িত্বে ছিল। আজ, যাত্রীদের বিশাখাপত্তনম থেকে মুম্বই নিয়ে যাচ্ছিল বিমানটি। বিকেল ৫টা বেজে ২ মিনিটে ঘটনাটি ঘটে। বিমানের ছ'জন যাত্রীর মধ্যে একজন ডেনমার্কের বাসিন্দা বলে সূত্রের খবর। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, পাঁচ জন যাত্রী, পাইলট এবং এক জন বিমানকর্মী চোট পেয়েছেন। তবে কারও আঘাতই গুরুতর নয়। ঘটনার পর পরই মুম্বই এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়। এলাকা খতিয়ে দেখার জন্য ওই সিদ্ধান্ত নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে  ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ-র তরফে ছাড়পত্র পাওয়ায় সন্ধে ৬টা ৪৭ মিনিটে ফের তা চালু করা হয়। রানওয়ের কাছে যে ধ্বংসাবশেষ ছিল, তা আগেই পরিষ্কার করে ফেলা হয়। তবে এদিনের ঘটনার জেরে বেশ কিছু বিমানের সময়সীমা পিছিয়ে যায়, কোথাও কোথাও উড়ানের পথও রদবদল করতে হয়।

তবে রানওয়ে যে ফের চালু করা হয়েছে, সে কথা X হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন:বয়স মাত্র চার বছর, তাতেই লাগাতার নাশকতা-হামলা, কাশ্মীরে গজিয়ে ওঠা দেশীয় জঙ্গি সংগঠনই এখন মাথাব্যথার কারণ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Cockroach Janta Party: CJP-র স্বেচ্ছাসেবকদের বৈঠকে হল ভাড়া দিতে বাধা, হুমকি দিচ্ছে BJP, অভিযোগ অভিজিৎ দীপকের
CJP-র স্বেচ্ছাসেবকদের বৈঠকে হল ভাড়া দিতে বাধা, হুমকি দিচ্ছে BJP, অভিযোগ অভিজিৎ দীপকের
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget