এক্সপ্লোর

Probe Against Uttarakhand Hospital: ৬৫ জন কোভিড রোগী মৃত্যুর তথ্য গোপন, হরিদ্বারের হাসপাতালের বিরুদ্ধে শুরু তদন্ত

২৫ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত মোট ৬৫ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে সেখানে। অভিযোগ রাজ্যের কোভিড কন্ট্রোল রুমকে সেই  তথ্য জানায়নি হাসপাতাল। 

দেরাদুন: প্রায় ৬৫ জন কোভিড রোগী মৃত্যুর তথ্য গোপনের অভিযোগ উঠল হরিদ্বারের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ ১৫ দিন স্বাস্থ্য দফতরের থেকে তথ্য গোপন করেছিল ওই হাসপাতাল। ঘটনায় ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে হাসপাতালকে। এ প্রসঙ্গে রাজ্য সরকারের মুখপাত্র সুবোধ উনিয়াল জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

হরিদ্বারে বাবা বরফানি হাসপাতালের ঘটনা। সূত্রের খবর, ২৫ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত মোট ৬৫ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে সেখানে। অভিযোগ রাজ্যের কোভিড কন্ট্রোল রুমকে সেই  তথ্য জানায়নি হাসপাতাল। 

রাজ্যের কোভিড কন্ট্রোলরুমের তরফে জানানো হয়েছে, ঘটনার জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কন্ট্রোল রুম। হুঁশিয়ারি দেওয়া হয় হাসপাতালকে। প্রশ্নের মুখে ৬৫ জনের মৃত্যুর কথা স্বীকার করে অভিযুক্ত হাসপাতাল। 

যদিও এ বিষয়ে পাল্টা যুক্তি দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, 'হাসপাতালে কর্মী কম থাকায় সঠিক সময়ে কন্ট্রোল রুমে তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।' এ প্রসঙ্গে মুখ্য অপারেটিং অফিসার অভিষেক ত্রিপাঠি জানিয়েছেন, 'রাজ্যের সমস্ত হাসপাতালকে প্রতি ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত রোগী মত্যুর তথ্য জানাতে হবে।'

উল্লেখ্য, উত্তরাখণ্ডে হঠাৎই বেড়েছে করোনার প্রকোপ। অভিযোগ, এই পরিস্থিতিকে বহু হাসপাতালই নিয়মিত রোগী মৃত্যুর তথ্য রাজ্যের কোভিড কন্ট্রোল রুমকে দিচ্ছে না। এ বিষয়ে স্বাস্থ্য সচিব অমিত নেগি হাসপাতালগুলিকে চিঠি দিয়ে জানিয়েছেন, নিয়মিত রোগী মৃত্যুর সংখ্যা জানাতে হবে।

অন্যথায় কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। চিঠিতে হাসপাতালগুলিকে সতর্ক করে জানানো হয়েছে, সঠিক সময়ে করোনা রোগী মৃত্যুর সংখ্যা না জানালে মহামারী আইনের অধীনে শাস্তি দেওয়া হবে অভিযুক্ত হাসপাতালকে। 

উল্লেখ্য, করোনার প্রভাব ভয়াবহ হচ্ছে উত্তরাখণ্ডেও। রিপোর্ট বলছে, উত্তরাখণ্ডে শেষ ১০ দিনে ৯ বছরের কম বয়সি ১০০০ জন শিশু করোনায় আক্রান্ত হয়েছে ৷ কয়েকজন হাসপাতালেও ভর্তি। উত্তরাখণ্ডের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিগত এক মাসে মাত্র ২,১৩১ জন শিশু করোনায় আক্রান্ত হয়েছে ৷ 

সেরা শিরোনাম

West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Boeing 737 Plane Missing: নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, আরব সাগরে চলছে তল্লাশি, এখনও পর্যন্ত খোঁজ নেই যাত্রীদের
ABP Ananda Top 10,8 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget