এক্সপ্লোর

করোনা পরবর্তী পর্যায়ে কীভাবে হবে শ্যুটিং? গাইডলাইন জারি করল প্রডিউসার্স গিল্ড

কর্মীদের মধ্যে রাখতে হবে অন্তত ২ মিটার দূরত্ব। করমর্দন, আলিঙ্গন, চুম্বন ও অন্যান্য শারীরিক স্পর্শ চলবে না, সিগারেট ভাগ করে খাওয়া যাবে না।

মুম্বই: প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া জানিয়েছে, ছবি, সিরিয়াল এবং ওটিটির শ্যুটিংয়ের জন্য নতুন গাইডলাইন তৈরি করেছে তারা। লকডাউন উঠে গেলে সেই নিয়ম অক্ষরে অক্ষরে মেনে শ্যুটিং শুরু হবে। সরকার অনুমতি দিলেই চালু হবে এই নতুন নিয়মকানুন।‘ দেখা যাক নতুন নিয়মে কী কী আছে এতে বলা হয়েছে, শ্যুটিং শুরু হওয়ার পর প্রথম ৩ মাস শরীরের তাপমাত্রা মাপা, স্যানিটাইজেশন, সোশ্যাল ডিসট্যান্সিং, সম্ভব হলে ওয়ার্ক ফ্রম হোম, ফোনে আরোগ্যসেতু অ্যাপ ডাউনলোড করা ইত্যাদি মেনে চলতে হবে। কাস্ট ও ক্রুর সংখ্যা যত দূর সম্ভব কমাতে হবে। আউটডোর শ্যুটিং এড়িয়ে চলতে হবে, শ্যুটিং স্পটে থাকতে হবে ডাক্তারি দল। প্রত্যেক ছবি আলাদা, তাই কাজ শুরুর আগে ঝুঁকি বুঝে যা যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে। সরকার লকডাউন তুলে নিলেও প্রথম কয়েক সপ্তাহ ও মাস জুড়ে মানতে হবে কড়া নিয়মকানুন। শ্যুটিং স্পটে ঢোকা, বেরিয়ে যাওয়া ও শ্যুটিংয়ের সময় প্রত্যেককে হাত পরিষ্কার রাখতে হবে। প্রত্যেক ক্রুকে দিতেই হবে ট্রিপল লেয়ার মেডিক্যাল মাস্ক ও গ্লাভস। মাস্ক খোলা অরক্ষিত পড়ে থাকলে চলবে না, দরকারে ফেলে দিতে হবে। শ্যুটিংয়ের সময় স্টুডিওর দরজা খুলতে  নির্দিষ্ট লোক রাখতে হবে। কর্মীদের মধ্যে রাখতে হবে অন্তত ২ মিটার দূরত্ব। করমর্দন, আলিঙ্গন, চুম্বন ও অন্যান্য শারীরিক স্পর্শ চলবে না, সিগারেট ভাগ করে খাওয়া যাবে না। সব কর্মী ও শিল্পীদের ফিটনেস ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। শ্যুটিংয়ের অন্তত ৪৫ মিনিট আগে সবাইকে স্পটে চলে আসতে হবে যাতে নিরাপত্তা মূলক নিয়মকানুন ঠিকমত মানা যায়।  যাঁদের ফাইফরমাসের কাজের জন্য বাইরে থেকে ভাড়া করা হয়, তাঁদেরও নিরাপত্তা একইরকম জরুরি। দরকারে ওয়ার্ক ফ্রম হোমে জোর দিতে বলা হয়েছে গাইডলাইনে। যদি কারও পক্ষে তা সম্ভব হয়, তবে অবশ্যই সেই সুযোগ দিতে হবে। যাঁদের বয়স ৬০-এর ওপর, অন্যান্য অসুস্থতা আছে, তাঁদের বাড়ি থেকে কাজ করার সুবিধে দেওয়া উচিত। ৬০ বছরের বেশি বয়স যাঁদের তাঁদের শ্যুটিং শুরু পর অন্তত প্রথম ৩ মাস কাজে যোগ দিতে দেওয়া যাবে না। ৬০ বছরের বেশি বয়সের অভিনেতা অভিনেত্রীদের নিযুক্তি আইনগতভাবে করা উচিত।

সেরা শিরোনাম

রণবীরের 'রামায়ণ' চলাকালীন সিনেমাহলে গলগল করে ধোঁয়া, আগুন, আতঙ্ক
রণবীরের 'রামায়ণ' চলাকালীন সিনেমাহলে গলগল করে ধোঁয়া, আগুন, আতঙ্ক
Dhanteras Gold Price : আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
আমেরিকায় ট্রাম্পের ভরাডুবির পর কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট
আমেরিকায় ট্রাম্পের ভরাডুবির পর কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget