এক্সপ্লোর

Prosenjit Chatterjee: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরিবারে নতুন সদস্য, খুদেকে কোলে নিয়ে আদর অভিনেতার

গত ১২ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রসেনজিৎ জানিয়েছিলেন, তিনি করোনা আক্রান্ত। নিজের বাড়িতেই আইসোলেশনে ছিলেন অভিনেতা। বর্তমানে তিনি করোনা থেকে সেরে উঠেছেন। আর সুস্থও রয়েছেন।

কলকাতা: বাংলা ছবির জগতের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) পরিবারে এবার নতুন সদস্যের আগমন। মিষ্টি ভিডিও শেয়ার করে পরিবারের নতুন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অভিনেতা। লোমশ এই সদস্যের মিষ্টি ভিডিও দেখে আপ্লুত গোটা টলিউড। অঙ্কুশ, ঐন্দ্রিলা থেকে মিমি চক্রবর্তী, পার্ণো মিত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা অভিনেতাকে শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা জানিয়েছেন। 

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অভিনেতার কোলে বসে রয়েছে ছোট্ট একটি সারমেয়। শুধু বসেই নেই সে, রীতিমতো অভিনেতার সঙ্গে খেলা করছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও দেখা গেল বাড়ির খুদে সদস্যের সঙ্গে খেলায় মেতে উঠতে। ভিডিওর আর একটি অংশে দেখা যাচ্ছে, পোষ্য সারমেয়টির সঙ্গে খেলায় মত্ত অভিনেতার ছেলে। ভিডিও শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, 'আমাদের পরিবারের নতুন সদস্য এসেছে। তাকে স্বাগত জানালাম। পরিচয় করুন 'রকি'র সঙ্গে।' 

আরও পড়ুন - Kartik Aaryan Update: কার্তিক আরিয়ানের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভিডিও দেখে অত্যন্ত আনন্দিত টলিউডের অন্যান্য তারকারা। অভিনেতা অঙ্কুশ কমেন্টে লিখেছেন, 'ওলে বাবা লে'। একইরকম কমেন্ট করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলাও। মিমি চক্রবর্তী কমেন্টে লিখেছেন, 'অবশেষে'। তবে, যে যাই কমেন্ট করুন না কেন, ভালোবাসার ইমোজি দিতে কেউ ভোলেননি।

প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রসেনজিৎ জানিয়েছিলেন, তিনি করোনা আক্রান্ত। নিজের বাড়িতেই আইসোলেশনে ছিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লিখেছিলেন, 'দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আমি আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব।' প্রসেনজিতের এই পোস্টে তাঁর সুস্থতা কামনা করেছিলেন টলিউডের প্রায় প্রত্যেক তারকারাই। বর্তমানে তিনি করোনা থেকে সেরে উঠেছেন। আর সুস্থও রয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্ট করে সেকথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
Gold Money Found: ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget