এক্সপ্লোর

Puri Ratna Bhandar: জগন্নাথ মন্দিরের মূল্যবান গহনা ও রত্নগুলি পাঠানো হচ্ছে অস্থায়ী রত্নভাণ্ডারে

Puri Jagannath Temple Ratna Bhandar: পুরীর রত্নভাণ্ডারের ভিতরের কক্ষে থাকা মূল্যবান গহনা ও রত্নগুলি বৃহস্পতিবার স্থানান্তরিত করা হচ্ছে অস্থায়ীভাবে তৈরি রত্নভাণ্ডারে। এখন সেখানেই ঠাঁই হবে তাদের।

পুরী: পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) ভিতর রত্নভাণ্ডার (Ratna Bhandar) থেকে পাওয়া মূল্যবান গহনা ও রত্নগুলি আজ পাঠানো হবে অস্থায়ী রত্নভাণ্ডারে। বৃহস্পতিবার একথাই জানানো হল পুরীর জেলা প্রশাসনের তরফে। 

এপ্রসঙ্গে পুরীর জেলাশাসক ও কালেক্টর সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন বলেন, "ভিতর রত্নভাণ্ডার থেকে যে সমস্ত মূল্যবান রত্ন ও গহনা পাওয়া গেছে সেগুলি সরকারি ব্যবস্থা অনুযায়ী আজকে অস্থায়ী রত্নভাণ্ডারে পাঠানো হচ্ছে।"

আরও পড়ুন: Uttar Pradesh BJP Elections Report: রামমন্দির নির্মাণের পরও কেন ভোটের ফল খারাপ? একাধিক কারণ দেখাল উত্তরপ্রদেশ BJP

তিনি আরও জানান, ১১ সদস্যের একটি দল বৃহস্পতিবার রত্নভাণ্ডারের ভিতরের কক্ষ সকাল ৯টা ৫১ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিটের মধ্যে খুলে প্রবেশ করবেন। তারপর সেখান থাকা মূল্যবান গহনা ও রত্নগুলি অস্থায়ী ভাবে তৈরি রত্নভাণ্ডারে স্থানান্তরিত করবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৪ জুলাই জগন্নাথ মন্দিরের ভিতরে থাকা রত্নভাণ্ডার চার দশকের বেশি সময়ের পর খোলা হয়। ইনস্পেকশন কমিটির চেয়ারম্যান বিচারপতি বিশ্বনাথ রথ জানান, রত্নভাণ্ডারের বাইরের কক্ষটি ওইদিন খোলা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ ৫-৬ দিন পরে ভিতরের কক্ষটি খোলার চেষ্টা করবে।

আরও পড়ুন: Mumbai News: জলপ্রপাতের ধারে রিলস বানানোর চেষ্টা, খাদে পড়ে মৃত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

শ্রী জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ কুমার পাধহি জানান, রত্নভাণ্ডারের বাহির কক্ষে থাকা সমস্ত গহনা রবিবারই অস্থায়ী স্ট্রংরুমে স্থানান্তরিত করা হয়েছে। ওই দিন ভিতরের কক্ষের তালা ভেঙে ঢোকা হয়েছিল। তার সেখানে থাকা গহনা ও রত্নগুলি কমিটির সদস্যরা ঢুকে খতিয়ে দেখেন। পুরো বিষয়টি ভিডিও রেকডিং করা হয়। তবে এই ভিডিও রেকডিংটি প্রকাশ্যে আনার জন্য বা সংবাদমাধ্যমকে দেওয়ার জন্য করা হয়নি। রত্নভাণ্ডারের ভিতরে থাকা গহনা ও রত্নগুলি স্থানান্তরিত করার জন্য বিশেষ ভাবে কিছু সিন্দুকও তৈরি করা হয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, ওড়িশায় বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় এলে জগন্নাথ মন্দিরের ভিতরে থাকা রত্নভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতো ক্ষমতায় আসার পরেই রত্নভাণ্ডার খোলার তোড়জোড় শুরু হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Tathagata On Suvendu: কট্টর হিন্দুত্বের লাইনে শুভেন্দু, পাশে দাঁড়ালেন তথাগত, 'রাজনীতিতে সবাই সত্যিটা এভাবে..'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget