এক্সপ্লোর

Puri Temple: ভক্তদের জন্য সুখবর, এবার থেকে পুরীর মন্দির খোলা থাকবে এই দিনগুলিতেও

Puri Temple Opening Time: মন্দিরে ভক্তদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরও শিথিল করার সিদ্ধান্ত ঘোষণা করল ওড়িশা। 

কলকাতা: এবার জগন্নাথ দর্শনের সময়সীমা ও দিন দুইই বাড়ল।  মন্দিরে ভক্তদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরও শিথিল করার সিদ্ধান্ত ঘোষণা করল ওড়িশা। সে রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানান হয়েছে। জগন্নাথ মন্দির প্রশাসন (এসজেটিএ) শনিবার জানিয়েছে যে এবার থেকে রবিবারও পুরীর মন্দির খোলা রাখা হবে। 

২০ মার্চ থেকেই এই নয়া সিদ্ধান্ত লাগু হবে বলে জানান হয়েছে। পুরীর জেলা ম্যাজিস্ট্রেট কাম কালেক্টর সমর্থ বর্মা বলেন, শীর্ষ সংগঠন ছাতিসা নিজগের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভক্তরা ভোরে সিংহদ্বারা (সিংহদ্বার) খোলার সময় থেকে প্রতিদিন 'পাহাড়া' (দরজা বন্ধ) পর্যন্ত জগন্নাথ-সুভদ্রা-বলরাম দর্শনের সুযোগ পাবেন। এর আগে, এসজেটিএ স্যানিটাইজেশনের স্বার্থে রবিবার জনসাধারণের জন্য মন্দির বন্ধ করার নির্দেশ দিয়েছিল, তিনি বলেছিলেন যে এখন মন্দির বন্ধ করে নয়, রাতে স্যানিটাইজেশন করা হবে।

এসজেটিএ কর্মীরা অবশ্য বলেছিলেন যে ভক্তদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও, দর্শকদের কোভিড যথাযথ নিয়ম যেমন মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত স্যানিটাইজেশন অনুসরণ করতে হবে। শনিবার 'দোলা পূর্ণিমা'-এর আচার-অনুষ্ঠানের সময় এবং জনসাধারণের দর্শনের জন্য কোভিড নিয়ম কী রাখা হবে তাই নিয়েই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই এই নয়া সিদ্ধান্তের কথা জানান হয়। 

২০২১ সালের মাঝামাঝি পুরী মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে গিয়েছিল। তারপরই জগন্নাথ ধামে পর্যটকরা ভিড় জমান। ২০২২ এর শুরুতেই ভয়ঙ্কর ভাবে আছড়ে পড়ে করোনার তৃতীয় ঢেউ। তারপরই  ১০ জানুয়ারি থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় পুরীর জগন্নাথ মন্দিরের দরজা।  পুরীর কালেক্টর সমর্থ বর্মা এই খবর জানিয়েছিলেন। মন্দিরের তরফে জানানো হয়েছিল, করোনা সংক্রমণ প্রতিহত করতেই মন্দিরের দরজা সাময়িক বন্ধ রাখা হচ্ছে। এছাড়াও জানানো হয়, মন্দিরের সেবকদের জন্য অ্যাম্বুল্যান্স, র‍্য়াপিড রেসপন্স টিম, কোভিড কেয়ার সেন্টার এবং মেডিক্যাল চেক-আপের ব্যবস্থা করা হচ্ছে। 

করোনার দাপট একটু থিতিয়ে পড়তেই ৩ মাস পর গত বছর ১২ অগাস্ট প্রথম মন্দির খোলে। ১২ থেকে ১৬ অগাস্ট শুধুমাত্র সেবক ও তাদের পরিবাররাই দর্শনের সুযোগ পান। দ্বিতীয় দফায় ১৬ থেকে ২০ অগাস্ট পর্যন্ত শুধুমাত্র পুরীর বাসিন্দাদেরই মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত রবিবার বন্ধ ছিল জগন্নাথধামের দরজা।                      

 

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
Lightning Hits IndiGO Flight: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget