এক্সপ্লোর

Vladimir Putin: 'আমি মেরেও দিতে পারি', শান্তি চুক্তি নিয়ে জেলেনস্কিকে হুঁশিয়ারি পুতিনের?

Russia Ukraine Conflict: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ইউক্রেনের বাসিন্দাদের ‘মারবেন’ বলে জানিয়েছেন!

নয়া দিল্লি: আজ ফের তুরস্কের ইস্তানবুলে আলোচনায় বসছেন ইউক্রেন (Ukraine) ও রাশিয়ার (Russia) প্রতিনিধিরা। এর আগের সবকটি আলোচনায় যুদ্ধ বিরতি নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছোতে পারেনি দু’দেশ। এরই মধ্যে প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর তথ্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ইউক্রেনের বাসিন্দাদের ‘মারবেন’ বলে জানিয়েছেন। পুতিন একথা বলেছেন যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির একটি হাতে লেখা একটি চিঠি তাঁকে দিয়েছিলেন অ্যাব্রামোভিচ। রাশিয়ার এক ব্যবসায়ী রোমান অ্যাব্রামোভিচ অলিখিতভাবে রাশিয়ার দূত হিসেবে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসবেন, এমনটাই জানিয়েছেন। 

শান্তি বৈঠকের পরই অসুস্থ হয়ে পড়েন মধ্যস্থতাকারীরা

টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে , হাতে লেখা নোটটিতে যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনের শর্তগুলি বিশদ বিবরণ রয়েছে। এদিকে, সোমবার, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে যে রোমান আব্রামোভিচ এবং ইউক্রেনীয় শান্তি আলোচনাকারীরা এই মাসের শুরুর দিকে ইউক্রেনের রাজধানী শহর কিভে একটি বৈঠকের পরে সন্দেহজনক বিষক্রিয়ার উপসর্গের শিকার হয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে লক্ষণগুলির মধ্যে রয়েছে চোখ লাল হওয়া এবং তাদের মুখ ও হাতের ত্বকে সমস্যা দেখা দিয়েছে। তবে এখন তাঁরা বিপদমুক্ত। 

আরও পড়ুন, স্রেফ ভয় দেখানোর কৌশল, নাকি খুনের ছক রাশিয়ার! যুদ্ধে মধ্যস্থতাকারী চেলসি-মালিকের উপরও বিষপ্রয়োগের অভিযোগ

এরইমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডন জানিয়েছেন, ভ্লাডিমির পুতিনকে পদ থেকে সরানোর ডাক দিয়ে তিনি কোনও ভুল করেননি। এর জন্য তিনি ক্ষমাও চাইবেন না।  ব্যাখ্যা দিয়ে তিনি জানান, তাঁর নৈতিক ক্রোধের বহিঃপ্রকাশ ওই মন্তব্য। তা আমেরিকার নতুন নীতি নয়। 

একমাসেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান, প্রায় ৪০ লক্ষ ইউক্রেনীয় নাগরিক দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাঁরা আশ্রয় নিয়েছেন পোল্যান্ড, হাঙ্গেরি-সহ বিভিন্ন দেশে। সংঘাতের সমাধান খুঁজতে তুরস্কে বৈঠকে বসছে ইউক্রেন ও রাশিয়া। তবে পুতিন ও জেলেনস্কির বৈঠকের সম্ভাবনা খারিজ করেছে মস্কো।

 

সেরা শিরোনাম

Abhijeet Dipke : '২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
'২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
Sheikh Hasina : 'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget