এক্সপ্লোর

Rahul Gandhi Convoy: মণিপুরে বাধার মুখে রাহুল! কনভয় আটকাল পুলিশ

Rahul Gandhi in Manipur:ইম্ফল এয়ারপোর্টের অদূরে, বিষ্ণুপুর চেকপোস্টের কাছে রাহুলের কনভয় আটকে দেয় পুলিশ।

মণিপুর: জম্মু-কাশ্মীরের শ্রীনগরের পরে এবার মণিপুরের ইম্ফল। হিংসা বিধ্বস্ত বিজেপি শাসিত মণিপুর পরিদর্শন করতে গিয়ে পুলিশের বাধার মুখে রাহুল গাঁধী। ইম্ফল এয়ারপোর্টের অদূরে, বিষ্ণুপুর চেকপোস্টের কাছে রাহুলের কনভয় আটকে দেয় পুলিশ। যদিও সূত্রের দাবি, নিরাপত্তাজনিত কারণেই এই পদক্ষেপ করা হয়েছে।

গত মাস দুয়েক ধরে জাতিগত হিংসায় জ্বলছে মণিপুর। বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্বের এই রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ। এদিন আকাশপথে রাহুল গাঁধীকে যেতে বলায় তিনি তাতে রাজি হননি বলে সূত্রের খবর। যদিও পরে ফিরে গিয়ে কপ্টারে চূড়াচন্দপুর শিবিরে যেতে রাজি হন বলে সূত্রের খবর। 

জাতিগত হিংসায় কার্যত বিধ্বস্ত মণিপুর। বারবার জাতিগত হিংসায় আগুন জ্বলেছে উত্তর পূর্বের এই রাজ্যে। এখনও পর্যন্ত হিংসার ঘটনায় ১০০ জনেরও বেশি বাসিন্দা মারা গিয়েছেন। চারশোরও বেশি বাসিন্দা জখম হয়েছেন। ঘটনার জেরে উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই পরিস্থিতির পরেও তিনি মণিপুর সফরে না যাওয়ায় বিরোধীদের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী। ওই ঘটনার মাসখানেক পরে অমিত শাহ মণিপুর সফরে যান। 

এবার মণিপুর সফরে যাওয়ার ঘোষণা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। দু দিনের সফরে নাগরিক সংগঠনের সঙ্গে কথা বলার কথা রয়েছে তাঁর। হিংসার ঘটনায় যাঁরা বাড়িছাড়া তাঁদের সঙ্গেও কথা বলার কথা রয়েছে রাহুল গাঁধীর। কিন্তু এদিন ইম্ফল বিমানবন্দর ছেড়ে কিছুদূর এগোতেই তাঁকে আটকে দেয় পুলিশ। বৃহস্পতিবার ইম্ফল পৌঁছেই ফেসবুকে একটি পোস্ট করেছিলেন রাহুল গাঁধী। সেখানে তিনি লিখেছেন, 'শান্তি ফেরানোই এখন মূল লক্ষ্য। মণিপুর সেরে উঠছে। একসঙ্গে থাকলেই শান্তি ফিরবে।'

 

চূড়াচন্দপুর শিবিরে যাওয়ার সময় এদিন আটকানো হয় রাহুল গাঁধীকে। কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেছেন, 'পুলিশ বলেছে তাঁরা আমাদের যেতে দিতে পারবেন না। রাহুল গাঁধীকে দেখার জন্য মানুষজন দাঁড়িয়েছিলেন। আমরা বুঝলাম না কেন পুলিশ আমাদের যেতে দিল না।'

এই ঘটনায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপির দিকে তোপ দেগেছে। ট্যুইটে তিনি বলেছেন, 'এই পদক্ষেপ মানা যায় না, যাবতীয় গণতান্ত্রিক এবং সাংবিধানিক নিয়মকানুন ভাঙা হয়েছে। মণিপুরের শান্তি প্রয়োজন। দ্বন্দ্ব নয়।'

 

আরও পড়ুন: জীবনজুড়ে জঙ্গল, কলমজুড়ে প্রেম! টপ্পায় বুঁদ করতেন 'ঋজুদা' বুদ্ধদেব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
ABP Ananda Top 10,11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget