এক্সপ্লোর

Rahul Gandhi: 'সাংসদপদ খারিজ হবে, এমনটা কখনও ভাবতেই পারেননি', মার্কিন মুলুকে মুখ খুললেন রাহুল

Stanford University:ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন তিনি।

নয়াদিল্লি: রাহুল গাঁধীর (Rahul Gandhi) সাংসদপদ বাতিল নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। এবার সেই ঘটনা নিয়ে আমেরিকার মাটিতে মুখ খুললেন রাহুল গাঁধী। তাঁর সাংসদপদ কখনও বাতিল হতে পারে এমনটা তিনি ভাবতেই পারেননি বলে মন্তব্য করেছেন তিনি।

ক্যালিফোর্নিয়ার (California) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে তিনি বলেন, 'আমি যখন রাজনীতিতে যোগ দিয়েছিলাম, আমি তখন কখনও ভাবিনি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাব। আমি কখনও ভাবিনি এমন কিছু হে পারে।' লোকসভার সাংসদপদ বাতিল প্রসঙ্গেই এমন মন্তব্য করেন তিনি। তার সঙ্গেই তাঁর মত, 'যদিও আমি মনে করেছি এই ঘটনা আমার সামনে একটি বড়সড় সুযোগ খুলে দিয়েছে।' তার আগের দিনই সানফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সরকারকে বিঁধেছিলেন তিনি। 

নরেন্দ্র মোদির (Narendra Modi)- পদবী নিয়ে রাহুল গাঁধীর করা একটি মন্তব্যের ভিত্তিতে ২০১৯ সালে একটি মামলা দায়ের হয়েছিল। এই বছর সুরাত আদালত সেই মামলায় রাহুল গাঁধীকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিল। দোষী সাব্যস্ত হওয়ায় জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে তাঁর সাংসদপদ খারিজ হয়ে যায়। 

ভারতে বিরোধী রাজনৈতিক পরিসর নিয়েও মুখ খোলেন রাহুল গাঁধী। তিনি বলেন, 'আমরা লড়াই করছিলাম। ভারতে গোটা বিরোধী শক্তি লড়াই করছিল। আর্থিক দাপট, প্রতিষ্ঠানকে দখল করা চলছে। আমাদের দেশের গণতন্ত্র রক্ষার লড়াইও আমরা লড়ছিলাম।' এমনই একটি পরিস্থিতিতে 'ভারত জোড়ো যাত্রা' শুরু করার কথা ভাবেন বলে জানিয়েছেন তিনি। তারপরেই তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয় ওই কর্মসূচি। ভারতের একাধিক রাজ্য ঘুরে শেষ হয় কাশ্মীরে।

ক্যালিফোর্নিয়ায় NRI-দের সঙ্গে একটি আলোচনাসভায় মোদিকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন রাহুল গাঁধী। তিনি বলেছিলেন, 'ভারতে এমন কিছু লোক রয়েছেন যাঁরা মনে করেন যে তাঁরা সবকিছুই জানেন। তাঁরা মনে করেন যে তাঁরা ভগবানের থেকেও বেশি জানেন। তাঁরা ভগবানের সঙ্গে বসে তাঁকেও বুঝিয়ে দিতে পারেন। আমাদের প্রধানমন্ত্রী এমনই একজন ব্যক্তি।' এই মন্তব্য নিয়ে রাহুলকে পাল্টা নিশানা করে বিজেপি। রাহুলের বিরুদ্ধে বিদেশের মাটিতে ভারতকে অপমান করার অভিযোগ তুলেছে বিজেপি। রাহুল গাঁধী ভারতের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget