এক্সপ্লোর

Rahul Gandhi: 'ভীত স্বৈরাচারী মৃত গণতন্ত্র দেখতে চায়', কেজরিওয়ালের গ্রেফতারিতে প্রতিক্রিয়া রাহুলের

Rahul on Kejriwal Arrest: দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়ালের গ্রেফতারিতে তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলের। কেন্দ্রের বিজেপি সরকার বিরোধীদের আটকাতে মরিয়া হয়ে তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে এই ধরনের কাজ করাচ্ছে বলে দাবি তাঁদের। কেজরিওয়ালের গ্রেফতারিতে মুখ খুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন তিনি। ভীত হয়েই তারা এমন কাজ করাচ্ছে বলে দাবি রাহুলের। (Rahul Gandhi)

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু এদিনই তাঁর সেই আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। আর তার পরই দিল্লিতে কেজরিওয়ালের বাসভবনে পৌঁছে যায় ED এবং দিল্লি পুলিশ। তাঁর ফোন কেড়ে নেওয়া হয়, গ্রেফতার করা হয়। (Rahul on Kejriwal Arrest)

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন বিজেপি বিরোধী I.N.D.I.A জোটে কেজরিওয়ালের শরিক রাহুল। তাঁর বক্তব্য, 'ভীত স্বৈরচারী শাসক, মৃত গণতন্ত্র দেখতে চায়। সংবাদমাধ্যম সমেত সব প্রতিষ্ঠানগুলিকে কব্জা করা, রাজনৈতিক দলগুলিকে ভেঙে দেওয়া, কর্পোরেট সংস্থার থেকে টাকা তোলা, প্রধান বিরোধী দলের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়াও 'অসুর শক্তি'র জন্য কম ছিল, তাই এবার নির্বাচিত মুখ্যমন্ত্রীর গ্রেফতারিও সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। INDIA এর জবাব দেবে'।

আরও পড়ুন: Arvind Kejriwal Arrested: পদে থাকাকালীন এই প্রথম গ্রেফতার কোনও মুখ্যমন্ত্রী, কেজরিওয়ালকে কেন ধরল ED?

কেজরিওয়ালের গ্রেফতারিতে মুখ খুলেছেন তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন। তিনি লেখেন, 'আদর্শ আচরণবিধির মধ্যেই কীভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী গ্রেফতার? 'আগেই অবৈধ অর্ডিন্যান্স জারি করে ক্ষমতা দখল ছিনতাই। এর পরেও কীভাবে অবাধ-স্বচ্ছ ভোট সম্ভব? সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন পদক্ষেপ না করলে কারা প্রতিবাদ করবে'?

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব লেখেন, 'যে নিজে ভয়ের শৃঙ্খলে বন্দি হয়ে রয়েছে, অন্য কাউকে বন্দি করে সে কী করবে? বিজেপি জানে, দ্বিতীয় বার ক্ষমতায় ফিরবে না ওরা। এই ভয় থেকেই বিরোধী নেতাদের যে কোনও উপায়ে মানুষের থেকে দূরে সরাতে চাইছে, গ্রেফতারি তাই অজুহাত। এই গ্রেফতারি নয়া বিপ্লবের জন্ম দেবে'।

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পওয়ার লেখেন, 'লোকসভা নির্বাচন যখন শিয়রে, বিরোধীদের নিশানা করতে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের তীব্র নিন্দা করছি। এই গ্রেফতারিতেই বোঝা যায়, ক্ষমতায় থাকতে কত নীচে নামতে পারে BJP. অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে অসাংবিধানিক পদক্ষেপ করা হয়েছে, তার বিরুদ্ধে একজোট INDIA'.

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে। পদে থাকাকালীন এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী গ্রেফতার হলেন। আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির তিন নেতা গ্রেফতার হলেন এই নিয়ে। তবে গ্রেফতার হলেও, কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী থাকবেন, জেল থেকে সরকার চালাবেন বলে জানিয়েছে AAP. 

লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেফতার করার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি AAP সাংসদ রাঘব চাড্ডার। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির নেপথ্যে বড় ষড়যন্ত্র রয়েছে। দিল্লি এবং পঞ্জাবে AAP সরকার যে কাজ করেছে, তার চর্চা গোটা বিশ্বে। তাই কেজরিওয়ালকে গ্রেফতার করে তাঁর ভাবনাকে আটকানো যাবে না বলে মত রাঘবের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget