এক্সপ্লোর

Rahul Gandhi : সংসদে কামব্যাক রাহুলের, ১০ জনপথের সামনে নাচ-গান, খাড়গেকে লাড্ডু খাওয়ালেন অধীর

Rahul Gandhi Returns : সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল। সর্বোচ্চ আদালতের নির্দেশে ফিরে পান সাংসদ পদ। 

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে ( Supreme Court ) স্বস্তি মেলার পর, এবার সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গাঁধী ( Rahul Gandhi ) । লোকসভার স্পিকারের ( Speaker )  সচিবালয় থেকে মিলেছে এই তথ্য। শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে,  আগামী বছর লোকসভা নির্বাচনেও লড়তে পারবেন তিনি। যার জেরে ফের প্রশ্ন উঠে গেল তাহলে ২০২৪ সালের লোকসভা ভোটে লড়াই হবে মোদি বনাম রাহুল?

মঙ্গলবার থেকে সংসদে শুরু হচ্ছে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা। তার আগেই সংসদে ফিরতে চলেছেন কেরলের ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ। মোদি-পদবি বিতর্কে মানহানির মামলায় গত ২৩ মার্চ রাহুল গাঁধীকে ২ বছরের কারাদণ্ডের সাজা দেয় সুরাত আদালত। ২৪ মার্চ, খারিজ হয় রাহুলের সাংসদ পদ। এরপর গুজরাত হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল। সর্বোচ্চ আদালতের নির্দেশে ফিরে পান সাংসদ পদ।    

নিম্ন আদালতের রায় নিয়ে কড়া প্রশ্ন ছুড়ে সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির বেঞ্চ মন্তব্য় করে, 'অভিযোগ যখন জামিনযোগ্য়, তখন নিম্ন আদালতের বিচারকের থেকে এটুকু অন্তত আশা করা যায় যে, তিনি সর্বোচ্চ সাজা দেওয়ার কারণ দেখাবেন। নিম্ন আদালত ও হাইকোর্ট আবেদন খারিজ করতে পাতার পর পাতা খরচ করেছে। কিন্তু, এই বিষয়গুলো বিবেচনা করা হয়নি।'  

তবে এদিন রাহুল গাঁধীকে সর্বোচ্চ আদালত এও বলে,' তাঁর মন্তব্য রূচিপূর্ণ নয়। জনতার সঙ্গে যুক্ত থাকা কোনও ব্যক্তিকে জনগণের সামনে বক্তব্য রাখার ক্ষেত্রে আরও সাবধানী হওয়া উচিত। আবেদনকারীর আরও সতর্ক হওয়া উচিত।' 

সংসদে পা রাখার খবর পেয়ে উৎসবের মেজাজে মেতেছেন কংগ্রেস কর্মীরা। দিল্লির ১০ নম্বর জনপথে, সনিয়া গাঁধীর বাসভবনের বাইরে ধরা পড়ল বর্ণময় ছবি। রাহুলের ছবি দেওয়া ফ্লেক্স নিয়ে রঙিন পোশাকে সেজে চলছে নাচ-গান, লাড্ডু বিলি।  সংবাদ সংস্থা এএমআইয়ের ভিডিওয় দেখা গেল রাহুলের প্রত্যাবর্তনের খবরে রীতিমতো হইহই পড়ে গিয়েছে কংগ্রেস দফতরে। দেখা গেল, লাড্ডুর থালা নিয়ে এগিয়ে এসেছেন লোকসভার সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তিনি মিষ্টিমুখ করালেন মল্লিকার্জুন খাড়গেকে। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
Sachin Tendulkar : মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget