এক্সপ্লোর

Railway Board: মন্ত্রকের ১০৫ বছরের ইতিহাসে প্রথমবার, মহিলা CEO ও চেয়ারপার্সন পেল রেলবোর্ড

Jaya Verma Sinha : বালেশ্বরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার পর রেলের তরফে জনগণের কাছে মুখ হয়ে উঠেছিলেন তিনিই

নয়াদিল্লি : রেলমন্ত্রকের (Railways Ministry) ১০৫ বছরের ইতিহাসে প্রথমবার। রেলবোর্ডের চেয়ারপার্সন ও সিইও (Chairperson and CEO of Railway Board) নিয়োগ করা হল জয়া বর্মা সিনহাকে (Jaya Verma Sinha)। গতকাল এই নিয়োগে সিলমোহর দেয় কেন্দ্র। রেলমন্ত্রকের  ১০৫ বছরের ইতিহাসে প্রথম মহিলা হিসাবে এই দায়িত্ব গ্রহণ করলেন তিনি। বালেশ্বরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার (Balasore Train Accident) পর রেলের তরফে জনগণের কাছে মুখ হয়ে উঠেছিলেন তিনিই।

এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী জয়া বর্মা সিনহা ১৯৮৬ সালে রেলওয়ে ট্র্যাফিক সার্ভিসে যোগ দেন। তার পর থেকে রেলের তিনটি জোনে কাজ করেছেন- উত্তর রেল, দক্ষিণ পূর্ব রেল ও পূর্ব রেলে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিসভার নিয়োগ কমিটি ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসেস মেম্বার (অপারেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) জয়া বর্মা সিনহাকে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগের অনুমোদন দিয়েছে।

অনিল কুমার লাহোতির উত্তরসূরি হিসাবে কাজ করবেন তিনি। ১ সেপ্টেম্বর থেকেই তাঁর দায়ভার শুরু। পরের বছর ৩১ অগাস্ট তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। এদিকে এবছরই ১ অক্টোবর তাঁর অবসর নেওয়ার কথা। কিন্তু, সংশ্লিষ্ট পদের মেয়াদ শেষ করার জন্য একই দিনে তাঁকে পুনর্নিয়োগ করা হবে।

সম্প্রতি ঘটে যাওয়া বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় তিনিই ছিলেন রেলের তরফে জনসাধারণের সঙ্গে সংযোগের মুখ। প্রসঙ্গত, ওড়িশার ওই দুর্ঘটনায় প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পেছনে জটিল সিগন্যাল ব্যবস্থার কথা সংবাদ মাধ্যমের সামনে ব্যাখ্যা করেন জয়া বর্মা সিনহা। এছাড়া বাংলাদেশের ঢাকায় ভারতীয় হাই কমিশনের চার বছরের রেল উপদেষ্টা থাকার সময় মৈত্রী এক্সপ্রেসের উদ্বোধনে উল্লেখয়োগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন জয়া বর্মা সিনহা।

প্রসঙ্গত, এই মৈত্রী এক্সপ্রেস ভারতের কলকাতা ও বাংলাদেশের ঢাকাকে সংযুক্ত করেছে। এছাড়া তিনি পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে রেলওয়ে ম্যানেজার হিসাবেও কাজ করেছেন। রেলের ১৬৬ বছরের ইতিহাসে সিনহার এই নিযুক্তি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ, প্রথম মহিলা হিসাবে এই পদ লাভ করলেন তিনি। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত রেলবোর্ড। তবে, ভারতীয় রেলের বয়স ১১৮ বছর। তার পর থেকে রেলের অন্যতম প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে এই বোর্ড। সিনহার নিযুক্তি শুধুমাত্র তাঁর ব্যক্তিক্রমী যোগ্যতাকেই তুলে ধরে না, উপরন্তু লিঙ্গ বৈচিত্রের ক্ষেত্রেও উল্লেখযোগ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget