এক্সপ্লোর

নেশায় বুঁদ হয়ে ঘুম সহকারী স্টেশন মাস্টারের, থমকে দিল্লি–হাওড়া রুটের ট্রেন চলাচল

নেশায় বুঁদ হয়ে এই কাণ্ড ঘটিয়েছেন উত্তরপ্রদেশের কঞ্চৌসি স্টেশনের সহকারী স্টেশন মাস্টার।  

নয়াদিল্লি: মদ্যপানটা তাঁর প্রতিদিনের অভ্যাস। রঙিন জলে গলা না ভেজালে দিনটাই যেন বৃথা। রাতে ডিউটি থাকলেও তা ছাড়া যায় নাকি! আর চেয়ারে বসেই ঘুমের দেশে পাড়ি দিলেন তিনি। আর এদিকে দাঁড়িয়ে রয়েছে একের পর এক ট্রেন। দেড় ঘণ্টা থমকে রইল দিল্লি–হাওড়া রুটের ট্রেন চলাচল। আটকে পড়া রেলের তালিকায় রয়েছে মালগাড়িও। নেশায় বুঁদ হয়ে এই কাণ্ড ঘটিয়েছেন উত্তরপ্রদেশের কঞ্চৌসি স্টেশনের সহকারী স্টেশন মাস্টার।  

ঘটনা চলতি সপ্তাহের বুধবার। সূত্রের খবর, রাত ১২টার পর দেড় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। গ্রিন সিগন্যাল না পেয়ে একের পর এক স্টেশন সহ দুই স্টেশনের মাঝেই দাঁড়িয়ে পড়ে বৈশালী এক্সপ্রেস, সঙ্গম এক্সপ্রেস, ফরাক্কা এবং মগধ এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন। এমনকী দাঁড়িয়ে পড়ে মালগাড়িও। কীভাবে ঘটল এমন ঘটনা? জানা গিয়েছে, বুধবর রাতে একের পর এক ট্রেন গ্রিন সিগন্যাল না পাওয়ার খবর পৌঁছয় রেলের শীর্ষ কর্তাদের কাছে। কিন্তু ওই সহকারী স্টেশন মাস্টার অনিরুদ্ধ কুমারকে রেলের আধিকারিকরা একাধিকবার ফোন করলও তিনি ফোন তোলেননি বলে অভিযোগ। এরপরই ওই রাতেই সহকারী স্টেশন মাস্টারের ঘরে যান রেলের শীর্ষ আধিকারিকরা। সেখানে গিয়েই তাঁরা দেখতে পান ঘুমিয়ে রয়েছেন অনিরুদ্ধ কুমার।

কঞ্চৌসি স্টেশনের স্টেশন মাস্টার বিশ্বম্ভর দয়াল সংবাদমাধ্যমকে জানান,  সহকারী স্টেশন মাস্টার অনিরুদ্ধ কুমার মদ্যপান করে ঘুমিয়ে পড়েছিলেন। ডিউটি চলাকালীন তিনি এই কাজ করেছেন। এই ঘটনার জেরে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। কেন এই ঘটনা ঘটল? ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এর পাশাপাশি সহকারী স্টেশন মাস্টার অনিরুদ্ধ কুমারকে শারীরিক পরীক্ষার জন্য তুণ্ডলার রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলের এক আধিকারিক বলেন, তাঁকে ডিউটি চলাকালীন ঘুমন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।  তুণ্ডলার রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে সহকারী স্টেশন মাস্টার অনিরুদ্ধ কুমারকে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
Arijit Singh: 'বাংলায় কিছু বললেই নাকি হাজতবাস হচ্ছে? কতজন ধরে হাজতে?', নজিরবিহীন কটাক্ষ অরিজিৎ সিংহের
'বাংলায় কিছু বললেই নাকি হাজতবাস হচ্ছে? কতজন ধরে হাজতে?', নজিরবিহীন কটাক্ষ অরিজিৎ সিংহের
NEET CJP Delhi Protest: 'আপনিই সেই ব্যক্তি..”, NEET কাণ্ডে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর এবার রাহুল গান্ধী বললেন..
'আপনিই সেই ব্যক্তি..”, NEET কাণ্ডে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর এবার রাহুল গান্ধী বললেন..
Kunal Ghosh:
"আমাকে বাদ দেওয়ার...", বিধানসভা ইস্যুতে সরব কুণাল ঘোষ, আর যা বললেন...

ভিডিও

Kolkata News: কলকাতার ১, ২ ও ১০ নম্বর বরো অফিসে পুলিশি অভিযান, কেন?
Suvendu Adhikari: গোবিন্দপুরে স্বজনহারাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari:
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget