এক্সপ্লোর

এবার বেসরকারি হাতে যাত্রীবাহী ট্রেন? প্রস্তাব চেয়ে পাঠাল কেন্দ্র

সর্বাধিক ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলবে ট্রেনগুলি। এতে সফরের সময় কমবে। এই প্রকল্পের জন্য কনসেশন পিরিয়ড হবে ৩৫ বছর।

নয়াদিল্লি: জল্পনা চলছিল বহুদিন ধরে। কিন্তু এবার সত্যি সত্যিই যাত্রীবাহী ট্রেন পরিচালনার দায়িত্ব বেসরকারি হাতে তুলে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এ জন্য বেসরকারি সংস্থাগুলির কাছ থেকে প্রস্তাব চেয়ে পাঠিয়েছে তারা। ১০৯ জোড়ার বেশি রুটে রেল মন্ত্রক ১৫১টি আধুনিক নতুন ট্রেন আনতে চায়। তারা জানিয়েছে, এই প্রকল্পে ৩০,০০০ কোটি টাকার মত বেসরকারি বিনিয়োগের সম্ভাবনা। ট্রেন চলাচলে অর্থ যোগানো, পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাবে বেসরকারি হাতে। এর ফলে রেলের পরিকাঠামোর যেমন উন্নতি হবে, তেমনই অক্সিজেন পাবে আর্থিক বৃদ্ধি। ১০৯ জোড়া রুটকে গোটা দেশের রেল নেটওয়ার্কে ১২টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে, প্রতিটি ট্রেনে অন্তত ১৬টি করে কোচ থাকবে। ভারতীয় রেলে এখনও দেশে সব থেকে বেশি কর্মসংস্থান হয়। গোটা দেশে কোটি কোটি মানুষ প্রতিদিন এই পরিষেবা গ্রহণ করেন। কিন্তু রেলওয়ে সরকারি অবহেলায় জর্জরিত বলে অভিযোগ দীর্ঘদিনের। পরিকাঠামোগত অনুন্নয়ন, বিনিয়োগের অভাব এবং নীতিগত সিদ্ধান্তহীনতা- এই তিনে জর্জরিত ভারতীয় রেল। এই পরিস্থিতিতে বেসরকারি বিনিয়োগ রেলের শতাব্দীপ্রাচীন পরিকাঠামোয় ইতিবাচক পরিবর্তন আনবে, রেল নেটওয়ার্কে উন্নতি হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বিমানবন্দরগুলি যেমন আধুনিকতম প্রযুক্তিতে উন্নত, ঝাঁ চকচকে, বেসরকারি বিনিয়োগ এলে রেলওয়েরও তেমন চেহারা হবে বলে তাঁদের ধারণা।  রেল মন্ত্রকও বলেছে, বেসরকারি বিনিয়োগ ডাকা হচ্ছে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সরকারি খরচ কমাতে, এর ফলে ট্রেন যাতায়াতের খরচও কমবে, বাড়বে কর্মসংস্থান। এছাড়া যাত্রী নিরাপত্তা বাড়বে, যাত্রীরা আন্তর্জাতিক মানের সফরের অভিজ্ঞতা পাবেন। সর্বাধিক ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলবে ট্রেনগুলি। এতে সফরের সময় কমবে। এই প্রকল্পের জন্য কনসেশন পিরিয়ড হবে ৩৫ বছর।

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD
Vantara: জন্মের পরই ভাঙে পা, শুরু লড়াই, এবার সাত সপ্তাহের রাজাকে অসম থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে বনতারায়
জন্মের পরই ভাঙে পা, শুরু লড়াই, এবার সাত সপ্তাহের রাজাকে অসম থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে বনতারায়
Transgender Job: 'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget