এক্সপ্লোর

ট্রেনে ভিক্ষে, বিড়ি, সিগারেট খাওয়ার ওপর থেকে অপরাধের তকমা সরানো হোক, প্রস্তাব রেলওয়ের

প্রস্তাবিত সংশোধনীর ব্যাপারে রেলওয়ে বোর্ড সাধারণের পরামর্শও চেয়েছে।

নয়াদিল্লি: ট্রেনে বা স্টেশনে ভিক্ষে করাকে রেলওয়ে আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধের তালিকা থেকে বার করতে চায় রেলওয়েজ। রেলের সম্পত্তিতে ধূমপান করা এখন রেল ক্ষমাযোগ্য অপরাধের তালিকায় আনতে চায়, স্পট ফাইন করে দোষীকে ছেড়ে দিতে চায় তারা, তাঁর বিরুদ্ধে কোনও ধারায় অভিযোগ আনা হবে না। রেলওয়েজ আইনের ১৪৪ (২) ধারায় রেলের সম্পত্তিতে ভিক্ষে কারাদণ্ড যোগ্য অপরাধ, পাশাপাশি ২,০০০ টাকা জরিমানা ধার্য হতে পারে। জানা গিয়েছে, রেল এই ধারায় সংশোধন আনতে চায়। ধারায় এখন বলা হবে, রেলের সম্পত্তিতে বা যানবাহনে ভিক্ষে করতে দেওয়া হবে না, তবে এতে জরিমানার আর কোনও ব্যবস্থা নেই। ধূমপানের জন্য আইনের ১৬৭ ধারায় সংযোধনের প্রস্তাব রাখা হয়েছে। নতুন সংশোধনীতে বলা হবে, সহযাত্রীর আপত্তি থাকলে ট্রেনের কামরায় ধূমপান করা যাবে না। যদি কেউ আইন ভাঙেন তবে তাঁর ওপর ১০০ টাকা পর্যন্ত জরিমানা বসতে পারে। রেলওয়ে বোর্ডের প্রস্তাব হল, ট্রেনে ভিক্ষে বা ধূমপানের অপরাধে অপরাধীদের বিরুদ্ধে আইনি ধারায় অভিযোগ আনার আর প্রয়োজন নেই, তবে হ্যাঁ, সে জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই ধারায় সর্বোচ্চ জরিমানা দিতে প্রস্তুত থাকতে হবে। সেই অর্থ দেওয়া হবে রেল প্রশাসনকে। রেল মন্ত্রকের বক্তব্য, শাস্তি দেওয়ার আইন অমানবিক, এর ঠিকমত ব্যবহারও হয় না, তাই বাধ্য হয়ে যাঁরা ভিক্ষে করছেন, তাঁদের শাস্তি দেওয়ার সংশ্লিষ্ট বিধানগুলি সরিয়ে দেওয়া হোক।  আইনি ব্যবস্থার ওপর থেকে সরিয়ে নেওয়া হোক আদ্যিকালের এই সব আইনের ভার। প্রস্তাবিত সংশোধনীর ব্যাপারে রেলওয়ে বোর্ড সাধারণের পরামর্শও চেয়েছে। গত জুনে রেলওয়েজ ঠিক করে, টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ ও ফুটবোর্ডে চড়ে যাওয়ার  মত ছোটখাটো অপরাধের ক্ষেত্রে আর জেলে পাঠানো হবে না। অপরাধীদের শুধু জরিমানা করেই ছেড়ে দেওয়া হবে।

সেরা শিরোনাম

China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget