এক্সপ্লোর

Rajasthan Train Incident: কচুরির লোভে ট্রেন থামিয়ে বিপাকে ৫ রেলকর্মী

Rajasthan Train Incident: ট্রেন থামিয়ে কচুরি আনানোর খেসারত। ভিডিও ভাইরাল হতেই রাজস্থানের আলোয়ারে পাঁচ রেলকর্মীর চাকরিতে কোপ।


রাজস্থান: প্রবাদে রয়েছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এখানে মৃত্যু হয়নি ঠিকই। তবে কোপ পড়েছে চাকরিতে। রাজস্থানের আলোয়ারে যাত্রিবাহী ট্রেন থামিয়ে কচুরি আনিয়েছিলেন লোকাল ট্রেনের চালক। তার জেরে যানজট তৈরি হয়ে গিয়েছিল রেল ক্রসিংয়ের দুই দিকে। ভাইরাল হয়েছিল সেই ভিডিও। ঘটনা নজরে আসতেই তড়িঘড়ি পদক্ষেপ করে রেল প্রশাসনের। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে ৫ রেলকর্মীকে।

ঘটনাটি ঠিক কী হয়েছিল? জানতে পিছিয়ে যেতে হবে বেশ কয়েকদিন। আলোয়ারের জংশনের পাঁচশো মিটার আগেই রয়েছে দাউদপুর রেল ক্রসিং। ঘটনাস্থল সেখানেই। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রেল ক্রসিংয়ের ঠিক মাঝে হাতে প্লাস্টিকের ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। দেখা গেল, ধীরে ধীরে তাঁর সামনেই এসে দাঁড়াল ট্রেন। তারপরেই ট্রেনচালক হাত বাড়িয়ে নিলেন ওই প্যাকেট। ওই ব্যক্তি একটু পিছোতেই ফের ছেড়ে দিল ট্রেন। ভিডিওটি আপাত-নিরীহ হলেও এতে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

স্থানীয়রা জানাচ্ছেন, এমন ঘটনা নতুন নয়। প্রায়শই এই ছবি দেখা যায় আলোয়ারের দাউদপুরের এই এলাকায়। সেখানকার খাস্তা কচুরি নাকি ভীষণ উপাদেয়। তার লোভেই প্রতিদিন সকাল ৮টা নাগাদ এভাবে থামে ট্রেন। আর কচুরি কিনে ট্রেনে পৌঁছনোর কাজটি করে থাকেন স্থানীয় রেলকর্মী। ততক্ষণ বিপদ এড়াতে রেল ক্রসিংয়ের রেল গেট নামানো থাকে। ফলে অপেক্ষা করতে হয় সাধারণ নাগরিকদের।  

ভিডিও ভাইরাল হওয়ার পরেই নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। মুখরোচক খাবারের জন্য কীভাবে এই ঝুঁকি নেওয়া যায়, তা নিয়ে প্রশ্ন তোলেন নাগরিকরা। তারপরেই তদন্ত শুরু করে রেল প্রশাসন। তারপরেই সাসপেন্ড করা হয় ৫ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন ২জন লোকোপাইলট, দুজন গেটম্যান এবং আরও একজন রেলকর্মী। 

এই ছবি মনে করিয়ে দিয়েছে আরও পুরনো একটি ঘটনা। সেটি অবশ্য আমাদের পড়শি দেশ পাকিস্তানের। সেখানে লাহোর থেকে করাচি যাওয়ার পথে একটি জায়গায় ট্রেন থামিয়ে ট্রেনচালক দই আনিয়েছিলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget