এক্সপ্লোর

Ayodhya Ram Temple Inauguration: অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ রাজনীকান্তকে, বিনোদন জগতের আর কারা ?

Sri Ram Janmabhoomi Tirath Kshetra Trust : ২২ জানুয়ারি দুপুরে রাম মন্দিরের গর্ভগৃহে রামলালাকে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট

চেন্নাই: অযোধ্যা রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল অভিনেতা রজনীকান্তকে (Rajinikanth) । বিজেপি নেতা রা. অর্জুনমূর্তি (Ra.Arjunamurthy) তাঁর সোশ্যাল মিডিয়া এক্স প্ল্যাটফর্মে (Twitter) কয়েকটি ছবি পোস্ট করে এই খবরটি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে সাদা কুর্তা-ধুতি পরিহিত রজনীকান্তের হাতে আমন্ত্রণপত্র তুলে দেওয়া হচ্ছে।

বিজেপি নেতা রা.অর্জুনমূর্তি তাঁর সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে লিখেছেন, 'আজকের ঘটনাটি ছিল আমার জীবনের সেরা অভিজ্ঞতা। আমাদের প্রিয় নেতা রজনীকান্তের সঙ্গে তাঁর বাড়িতে দেখা করতে পেরে এবং অযোধ্যা রাম জন্মভূমি তীর্থক্ষেত্রর তরফে সপরিবারে তাঁকে আমন্ত্রণ জানাতে পেরে আমি খুব খুশি। RSS কার্যকর্তাদের সঙ্গে তাঁকে ২২ জানুয়ারির কুম্ভাভিষেক অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম।' 

 

২২ জানুয়ারি দুপুরে রাম মন্দিরের গর্ভগৃহে রামলালাকে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। রামের জন্মভূমি অযোধ্যার আধ্যাত্মিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে ভারতবাসীর মনে। তাই, ২২ জানুয়ারির অনুষ্ঠানে রজনীকান্ত ছাড়াও, বিনোদন জগতের একাধিক নামীদামি ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এই তালিকায় আরও রয়েছেন- অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার, পরিচালক রাজকুমার হীরানি, সঞ্জয়লীলা বনসালি, রোহিত শেট্টি ও প্রযোজক মহাবীর জৈন। দক্ষিণ ভারতের আরও অনেক তারকা উদ্বোধনী অনুষ্ঠান আলোকিত করবেন। থাকার কথা চিরঞ্জীবি, মোহনলাল, ধনুশ ও ঋষভ শেট্টিদের। এর আগে সংবাদ সংস্থা ANI-কে শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেছিলেন, "এটা একটা ভাল কাজ। শিল্পীদের আসা উচিত। 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানের জন্য অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন-সহ আরও অনেক শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছে ট্রাস্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আসছেন। যেসব শিল্পীই আসবেন, তাঁদের অযোধ্যায় স্বাগত জানানো হবে।"

২২ জানুয়ারির রামলালার অভিষেক অনুষ্ঠানের মূল আচারগুলি করাবেন বারাণসীর বৈদিক পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। জানুয়ারির ১৪ থেকে ২২ পর্যন্ত অযোধ্যা পালন করবে অমৃত মহোৎসব।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস, কী হবে এর পর?
ককরোচ জনতা পার্টির সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস, কী হবে এর পর?
Narendra Modi News: ‘OBC কোটা কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দিয়ে দিতে চায়’, সংরক্ষণ দিবসে বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদির
‘OBC কোটা কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দিয়ে দিতে চায়’, সংরক্ষণ দিবসে বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদির
Bansdroni Police Body Found: বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget