এক্সপ্লোর

Ayodhya Ram Lala: বদলে গেল পরিচয়, এবার থেকে এই নামেই ডাকা হবে রামলালাকে

Ram Lalla: রামলালার মূর্তিকে এবার থেকে ডাকা হবে নতুন একটি নামে। রামলালার মূর্তিকে ডাকা হবে বালক রাম হিসেবে।

নয়াদিল্লি: গতকালই অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার (Ram Lalla)। অরুণ যোগীরাজের তৈরি কৃষ্ণপাথরের এই ৫১ ইঞ্চির রামলালার মূর্তিকে এবার থেকে নতুন নামে ডাকা হবে, এমনটাই জানিয়েছেন রাম মন্দিরের এক পুরোহিত। ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর এবার রামলালা পরিচিত হবেন বালক রাম (Balak Ram) রূপে।

রাম মন্দিরের পুরোহিত অরুণ দীক্ষিত (Arun Dixit) এই নতুন নাম সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান। তিনি আরও বলেন, 'বালক রাম হল রামের এমন এক মূর্তি যা তাঁর ৫ বছর বয়সের চেহারাকে প্রতিবিম্বিত করে। ৫০-৬০ টি মন্দিরে আমি প্রাণ প্রতিষ্ঠা করেছি। কিন্তু রামলালার প্রাণপ্রতিষ্ঠা একেবারে অলৌকিক এবং পরম প্রাপ্তির মত।'

সোমবার ২২ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রামলালার মন্দিরের উদ্বোধন করেন, রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়। মঙ্গলবার থেকেই সাধারণ মানুষের জন্য গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হয়েছে। সোমবার রাত থেকেই সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করেছিলেন রামলালার দর্শনের জন্য। উদ্বোধনের দিন কঠোর নিরাপত্তা ছিল মন্দির চত্বরে। বলি তারকা, ক্রীড়া ব্যক্তিত্ব, শিল্পপতি সহ আমন্ত্রিত ছিলেন প্রায় ৭০০০ অতিথি। তবে মঙ্গলবার থেকেই সাধারণের জন্য উন্মুক্ত দ্বার রাম মন্দিরের।  

৫১ ইঞ্চি লম্বা এবং ৩ ফুট চওড়া এই রামলালার কালো পাথরের মূর্তির কারিগর মাইসোরের শিল্পী অরুণ যোগীরাজ। শ্রীরামের মতই হাতে তির ধনুক লক্ষ করা যায় এই মূর্তিতে। রামলালার মূর্তির মুকুটে রয়েছে সূর্য, শঙ্খ, স্বস্তিক, চক্র ও গদা। এমনকী দেখা যায় যে রামলালার মূর্তির চালচিত্রের মধ্যে শোভা পাচ্ছে বিষ্ণুর দশাবতারের আদল। গণেশ ভট্ট, যোগীরাজ এবং সত্যনারায়ণ পাণ্ডে এই তিনজন ভাস্কর আলাদা আলাদাভাবে তৈরি করেছেন রামলালা মূর্তি। মন্দির ট্রাস্টের তরফ থেকে জানা গিয়েছে একটি মূর্তি গর্ভগৃহে রাখা হয়েছে, যা কিনা অরুণ যোগীরাজের তৈরি আর অন্য দুটি মূর্তি শোভা পাবে মন্দিরের অন্যত্র।

রামলালার পরনে আছে হলুদ ধুতি আর লাল পতাকা যাকে বলা হয় 'অঙ্গবস্ত্রম' যার মধ্যে আবার সোনার জরির কাজ। এই পোশাকের বিন্যাস করেছেন মণীশ ত্রিপাঠী। রামলালার অঙ্গের গহনা দান করেছেন লক্ষ্ণৌয়ের এক স্বর্ণব্যবসায়ী। রামলালার মূর্তির কারিগর অরুণ যোগীরাজ সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এই মূর্তির প্রাণ প্রতিষ্ঠাই তাঁর কাছে তাঁর জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থেকে যাবে। আবেগবিহ্বল হয়ে অরুণ নিজেকে ভাগ্যবান বলেই মনে করেছেন এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকার জন্য।

আরও পড়ুন: Anupam Kher: উদ্বোধনের পরদিনই সাধারণ ভক্তদের স্রোতে মিশলেন, 'বিশেষ পোশাকে'ও অনুপমকে চিনে ফেললেন রামমন্দিরের দর্শনার্থী!

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget