এক্সপ্লোর

Ram Mandir Inauguration:রাম মন্দির উদ্বোধন নিয়ে উৎসাহের ঢেউ মার্কিন মুলুকেও, ওয়াশিংটন ডিসি-র কাছে গাড়ির Rally

Car Rally: রাম মন্দির উদ্বোধন নিয়ে উৎসাহের ঢেউ মার্কিন মুলুকেও। আমেরিকার সময় অনুযায়ী, গত শনিবার, ওয়াশিংটন ডিসি-লাগোয়া মফঃস্বল শহরে এই উপলক্ষ্যে একটি গাড়ির Rally হয়।

ওয়াশিংটন: রাম মন্দির উদ্বোধন (Ram Mandir Inauguration 2024) নিয়ে উৎসাহের ঢেউ মার্কিন মুলুকেও। আমেরিকার সময় অনুযায়ী, গত শনিবার, ওয়াশিংটন ডিসি-লাগোয়া (Car Rally By Hindu American Community) মফঃস্বল শহরে এই উপলক্ষ্যে একটি গাড়ির Rally হয়। প্রবাসী হিন্দু-মার্কিন সম্প্রদায়ের অনেকে শ্রী ভক্ত অঞ্জনেয় মন্দিরে জমায়েত হন। এ দেশে, রাম মন্দির উদ্বোধন নিয়ে যে মাসব্যাপী উদযাুন চলছে, তারই অংশ এই Car Rally।

Car Rally সম্পর্কে...
শনিবারের Car Rally-র অন্যতম আয়োজক, কৃষ্ণ গুড়িপতি জানাচ্ছেন, অযোধ্যায় মন্দিরের উদ্বোধনের দিন রাম-ভক্তদের তিনি আরও বড় Car এবং Bike Rally-র আমন্ত্রণ জানিয়েছেন। গত কাল, ওয়াশিংটন ডিসি-র মফঃস্বল শহর, মেরিল্যান্ডে এই গাড়ির Rally-র আয়োজন করা হয়। বিভিন্ন ভাষায় শ্রীরামের তাৎপর্যের কথা বলেন Rally-র আয়োজকরা।  

যা যা হল?
বিশ্ব হিন্দু পরিষদের আমেরিকা ডিসি চ্যাপ্টারের প্রেসিডেন্ট মহেন্দ্র সাপা বলেন, '৫০০ বছর লড়াইয়ের পর, ভগবান শ্রী রামের মন্দির উদ্বোধন হতে চলেছে। আগামী বছর, ২০ জানুয়ারি আমরাও সেই উপলক্ষ্যে ওয়াশিংটন ডিসি-তে ঐতিহাসিক উদযাপনের আয়োজন করছি। আমেরিকার বাসিন্দা প্রায় হাজারখানেক হিন্দু পরিবার এই উদযাপনে অংশ নেবেন। ' কী কী থাকবে ওই উদযাপনে, তাও জানান বিশ্ব হিন্দু পরিষদের ওয়াশিংটন ডিসি চ্যাপ্টারের প্রেসিডেন্ট। তাঁর কথায়, 'রাম লীলা, শ্রীরামের কাহিনি, শ্রীরামের পুজো, শ্রীরাম ও তাঁর পরিবারের উদ্দেশে গাওয়া ভজন---সমস্ত থাকছে এই উদযাপনে।' মার্কিন মুলুকের বাসিন্দা, হিন্দু পরিবারে জন্মানো শিশুরাও যাতে শ্রীরামের জন্মবৃত্তান্ত জানতে ও বুঝতে পারে, সে জন্য ৪৫ মিনিটের একটি নাটক উপস্থাপনার ব্যবস্থা করা হচ্ছে। এক  স্থানীয় তামিলভাষী হিন্দু নেতা, ইতিমধ্যেই শ্রীরামের ভজনায় গান বেঁধেছেন। ২০ জানুয়ারির অনুষ্ঠান এবং ২২ জানুয়ারির উদ্বোধনী-পর্বের জন্য আমেরিকার হিন্দু পরিবারগুলিকে নিমন্ত্রণ পাঠানোও সারা।
কিন্তু অযোধ্যার ছবিটা আলাদা। মন্দিরের উদ্বোধন ঘিরে আগামী মাসে যে 'রামজন্মভূমিতে' মানুষের ঢল নামতে পারে, সে কথা মাথায় রেখে গত কাল এক সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাম মন্দির ট্রাস্টের সেক্রেটারি (Ram Mandir Trust Secretary) চম্পত রাই ২২ তারিখ অযোধ্যায় ভিড় জমাতে বারণ করেন ভক্তদের। বরং তাঁর পরামর্শ সকলে যে-যার এলাকায় মন্দিরে গিয়ে এর উদযাপন করুন, তা সে ছোট বা বড় যাই হোক না কেন ! কারণ তাঁরা জানিয়েছেন, এত মানুষ এলে সকলকে খাওয়ানো এ আতিথ্য দানের বিষয়টি তাঁরা নিশ্চিত করতে পারবেন না। এদিকে, মন্দির উদ্বোধনকে পাখির চোখ করে  একটি পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে অযোধ্যা । উদ্বোধনের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এখানে হোটেল-হলিডে হোম ও অন্যান্য সম্পত্তির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বিনিয়োগকারী, হোটেল মালিক এবং ব্যবসায়ীরা শহরে ছুটে এসেছেন। দেখা যাচ্ছে, থাকার জায়গায় খরচ তিনগুণ বাড়িয়েছেন তাঁরা। 

আরও পড়ুন:'বিশেষ জুতোর' মধ্যে স্মোক-ক্যান নিয়ে প্রবেশ! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

 

 

সেরা শিরোনাম

Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget