এক্সপ্লোর

নির্বাচনী প্রচারের ব্যস্ততার ফাঁকে কপ্টারে বসে দেখলেন রামের সূর্য তিলক, আবেগপ্রবণ মোদি

Ram Navami 2024: অসমের নলবাড়িতে জনসভা করার পর ত্রিপুরার রাজধানী আগরতলায় জনসভা করতে যাওয়ার পথে হেলিকপ্টারের মধ্যেই সূর্য তিলক বা সূর্য অভিষেকের অনুষ্ঠানটি তিনি দেখেন নিজের ট্যাবে।

নয়াদিল্লি: অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরে বালক রামের মূর্তি প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো রামনবমী (Ram Navami 2024) পালিত হল বুধবার। সকাল থেকেই দিব্য অভিষেক থেকে দিব্য শৃঙ্গার, সব রকমের অনুষ্ঠানের পর দুপুর ১২ টার পর হয় সূর্য তিলক (Surya Tilak) বা সূর্য অভিষেকের অনুষ্ঠান। নির্বাচনী প্রচারের ব্যস্ততার ফাঁকে এই সমস্ত অনুষ্ঠান প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)

ঐতিহাসিক এই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিংটি মোদি দেখেন অসমের নলবাড়ি থেকে জনসভা করে ফেরার সময় হেলিকপ্টারের মধ্যেই। যার ছবিগুলি তিনি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্টেও। 

সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “পুরো অনুষ্ঠানটি দেখার যে সৌভাগ্য আমার হয়েছে তা আমার কাছে আশীর্বাদের মতো। সূর্য তিলক এবং তার থেকে পাওয়া আধ্যাত্মিক এনার্জি বিকশিত ভারত মিশনকে আরও সাফল্যমণ্ডিত করে তুলবে বলেই আমি মনে করি।” 

বুধবার অসম ও ত্রিপুরায় নির্বাচনী প্রচার সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অসমের নলবাড়িতে জনসভা করার পর ত্রিপুরার রাজধানী আগরতলায় জনসভা করতে যাওয়ার পথে হেলিকপ্টারের মধ্যেই সূর্য তিলক বা সূর্য অভিষেকের অনুষ্ঠানটি তিনি দেখেন নিজের ট্যাবে।  

তিন মিনিটের অপূর্ব এই অনুষ্ঠানে দেখা যায় বিজ্ঞানীদের তৈরি করা প্রযুক্তির সাহায্যে সূর্যের রশ্মি সোজাসুজি এসে পড়ছে বালক রামের মূর্তির একদম কপালে। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে যা প্রত্যক্ষ করেন লক্ষ লক্ষ রাম ভক্ত। যার জেরে কিছুক্ষণের জন্য যেন ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। 

বুধবার দুপুরে রাম লালার সূর্য অভিষেকের অনুষ্ঠানটি সম্ভব হয়েছে রুরকির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকদের দীর্ঘদিনের গবেষণার ফলে। মন্দির তৈরির সঙ্গে সঙ্গেই এই পরিকল্পনাটি বাস্তবায়িত করার জন্য অক্লান্ত পরিশ্রম করছিলেন তাঁরাও। যার সাফল্য আজ গর্বিত করেছে ভারতীয় বিজ্ঞানী মহলকেও।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে সূর্য তিলকের লাইভ স্ট্রিমিংয়ের অপূর্ব দৃশ্যটি যে লিঙ্ক শেয়ার করা হয়েছিল। সেটি শেয়ার করে আগেই প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেল থেকে বিশ্বের সমস্ত রাম ভক্তের কাছে অনুষ্ঠানটি দেখার অনুরোধ জানিয়েছিলেন। আবেদন করেছিলেন ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী থাকার জন্য। 

নিজের পোস্ট প্রধানমন্ত্রী লিখেছিলেন, “রাম লালার প্রাণপ্রতিষ্ঠা হওয়ার পর এটাই প্রথম রামনবমী। পাশাপাশি ভগবান রামের এটাই প্রথম সূর্য তিলক। তাই আমি সমস্ত রাম ভক্তের কাছে অনুরোধ করব বিশাল রাম মন্দিরের মধ্যে ঘটা এই বিরল দৃশ্যের সাক্ষী থাকার জন্য।” 

আর অনুষ্ঠানটি শেষ হওয়ার পর অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে তিনি পোস্ট করেন, “কোটি কোটি ভারতীয়ের মতো এই মুহূর্তটি আমার জন্যও অত্যন্ত আবেগের। অযোধ্যার এই বিশাল রামনবমী অনুষ্ঠান ঐতিহাসিক। এই সূর্য তিলক আমাদের জীবনকে শক্তি দেওয়ার পাশাপাশি আমাদের দেশকে অনুপ্রাণিত করবে সাফল্যের নতুন মাইল ফলক সৃষ্টি করতে।”

আরও পড়ুন: Surya Tilak Video: অন্ধকার গর্ভগৃহে রামলালার কপালে ঠিকরে পড়ল সূর্যের আলো, বিশ্ব দেখল সূর্য তিলক বিধি

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget