এক্সপ্লোর

রঞ্জি ফাইনাল: ব্যাট করতে পারলেন না অসুস্থ পূজারা, প্রথম দিন পাঁচ উইকেট তুলে নিয়ে সুবিধাজনক জায়গায় বাংলা

রঞ্জি ট্রফির ফাইনালে টসে হেরে ফিল্ডিং করতে নেমে দুরন্ত কামব্যাক বাংলার। তিন উইকেট নিয়ে সৌরাষ্ট্রের টপ অর্ডার ভাঙলেন আকাশ দীপ।

রাজকোট: রঞ্জি ট্রফির ফাইনালে টসে হেরে ফিল্ডিং করতে নেমে দুরন্ত কামব্যাক বাংলার। তিন উইকেট নিয়ে সৌরাষ্ট্রের টপ অর্ডার ভাঙলেন আকাশ দীপ। প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের সংগ্রহ পাঁচ উইকেটে ২০৬ রান। পরিস্থিতি একেবারেই অনুকূল ছিল না বাংলার পেসারদের কাছে। কিন্তু এতে কোনওভাবেই হতোদ্যোম হয়ে পড়েননি বাংলার বোলাররা। তাঁরা তাঁদের পরিকল্পনায় স্থির থাকেন এবং রান রেট কোনওভাবেই বাড়াতে দিলেন না সৌরাষ্ট্রের ব্যাটসম্যানদের। এরফলে যে চাপ তৈরি হল, তাতে প্রথম দিনে এল পাঁচ উইকেট। এরসঙ্গে যুক্ত হয়েছে, সৌরাষ্ট্রের চেতেশ্বর পূজারার অসুস্থতা। ব্যাট করতে নেমে পাঁচ রান করে রিটায়ার্ড হলেন তিনি। আগামীকাল নতুন বলে বাংলার পেসারদের সৌরাষ্ট্রের লোয়ার অর্ডার কীভাবে সামলায়, সেটাই এখন দেখার। প্রথম সেশনে কোনও উইকেট পড়েনি সৌরাষ্ট্রের। কিন্তু মধ্যাহ্নভোজের পর বিপক্ষ শিবিরে জোড়া আঘাত হেনে লড়াইয়ে ফিরে আসে বাংলা। বাংলাকে প্রথম ব্রেক থ্রু এনে দেন শাহবাজ আহমেদ। তিনি হার্ভিক দেশাইকে ৩৮ রানে আউট করেন।  ৮২ রানে সৌরাষ্ট্র প্রথম উইকেট হারায়। এরপর আঘাত হানেন আকাশ দীপ। অন্য ওপেনার অভি বারোট (৫৪) তাঁর বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে আউট হন। ১১৩ রানে দ্বিতীয় উইকেট হারায় সৌরাষ্ট্র। তিন নম্বরে নেমে বিসভরাজ জাডেজা বেশ স্বচ্ছন্দেই খেলছিলেন। কিন্তু হাফসেঞ্চুরি পূর্ণ করার পরই আকাশ দীপের বলে তাঁকে আউট হয়ে যেতে হয়। তিনি করেন ৫৪ রান। ১৬৩ রানে তৃতীয় উইকেট হারায় সৌরাষ্ট্র। এরপর ঈশান পোড়েলের শিকার হন শেলডন জ্যাকসন (১৪)। ১৮২ রানে চতুর্থ উইকেটের পতনের পর পূজারা ব্যাট করতে নামেন। এর আগে তিন নম্বরে ব্যাট করতে নামেননি। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ২৪ বল খেলে পাঁচ রান করেন তিনি। কিন্তু বাইশ গজে তিনি অসুস্থ বোধ করেন। শেষপর্যন্ত মাঝপথেই রিটায়ার্ড হার্ট হন। সদ্য নিউজিল্যান্ড সফর থেকে ফিরেছেন পূজারা। বাংলার পেসারদের দাপটের মধ্যে  তাঁর এই অসুস্থতা ফাইনালে সৌরাষ্ট্রের পক্ষে বড় ধাক্কা।  দিনের শেষে চেতন সাকারিয়াকে ফিরিয়ে বাংলা শিবিরের স্বস্তি আরও বাড়ান আকাশ দীপ। ৪ রান করে ঋদ্ধির হাতে ক্যাড দিয়ে ফেরেন তিনি।  বাংলার হয়ে আকাশ দীপ ৪১ রানে ৩ উইকেট এবং ঈশান ৩৭ রানে একটি ও শাহবাজ ৫৬ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন।    

সেরা শিরোনাম

Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
I.N.D.I.A Bloc Rally: ‘চাইলেও কোথাও যেতে পারবেন না, যেতে দেব না’, রামলীলা ময়দান থেকে সরাসরি মোদি-শাহকে হুঁশিয়ারি রাহুলের
‘চাইলেও কোথাও যেতে পারবেন না, যেতে দেব না’, রামলীলা ময়দান থেকে সরাসরি মোদি-শাহকে হুঁশিয়ারি রাহুলের
Science News: পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল

ভিডিও

Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda
Sujan Chakraborty : 'মোদি-অমিত শাহর প্রাণভোমরা জ্ঞানেশ কুমারের মধ্যে', বললেন বাম নেতা সুজন চক্রবর্তী
Amit Shah : 'শিখ বিরোধী হিংসার ক্ষতে নুনের ছিটে দিতেই আজ দিল্লিতে প্রতিবাদ', রাহুলকে আক্রমণ শাহের
Neha Bora News: 'BJP-RSS এর জায়গা ডাস্টবিনে হবে', রামলীলা ময়দান থেকে হুঙ্কার নেহা বোরার | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget