এক্সপ্লোর

Ration Card Aadhaar Link: বাড়ি বসেই রেশন কার্ডে জুড়ে নিন আধার, কয়েকটি সহজ পদ্ধতিতেই মুস্কিল-আসান

Ration Card Aadhaar Link: বেশ কিছু সহজ পদক্ষেপের মাধ্যমেই বাড়ি বসে রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ করা যাবে। ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপেই হবে কাজ।


কলকাতা: দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় রেশন কার্ড। দীর্ঘদিন ধরেই ডিজিটাল রেশন কার্ড তৈরির প্রক্রিয়া চলছে রাজ্যে। ইতিমধ্য়েই বহু নাগরিকের হাতে পৌঁছে গিয়েছে ডিজিটাল রেশন কার্ড। পরিষেবা আরও নিঁখুত এবং দুর্নীতিহীন হিসেবে গড়ে তুলতে এই পদক্ষেপ। ঠিক এই কারণেই আধারের সঙ্গে ডিজিটাল রেশন কার্ডের সংযুক্তকরণও প্রয়োজন। সেই নির্দেশও রয়েছে রাজ্যের। 

নতুন সুবিধা:
আধারের (Aadhaar) সঙ্গে ফোন নম্বর যোগ করার প্রক্রিয়া ঘিরে অনেকক্ষেত্রেই ভোগান্তি হয়েছে। আধারকেন্দ্রে গিয়ে, দীর্ঘক্ষণ অপেক্ষা করে করতে হচ্ছে সেই কাজ। রেশন কার্ডের ক্ষেত্রেও যাতে সেই সমস্যা না হয়। তার জন্য বাড়ি বসেই আধারের সঙ্গে রেশন কার্ড (Ration Card) সংযোগ করার সুবিধা রয়েছে। বেশ কিছু সহজ পদক্ষেপের মাধ্যমেই বাড়ি বসে রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ করা যাবে।

 

বাড়ি বসেই কীভাবে কাজ:
প্রথমেই যেতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে। সেটি হল https://food.wb.gov.in/. সেখানে গেলে একটি লিঙ্ক পাবেন--যেখানে লেখা থাকবে 'Link Aadhaar Card with RC' (আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করুন)। সেখানে ক্লিক করুন। একটি পেজ খুলে যাবে। একটি ড্রপ ডাউন বক্স দেখতে পাবে, সেখানে গিয়ে আপনার রেশন কার্ড যে ক্যাটেগরির সেটা ক্লিক করুন। তার ঠিক ডানদিকের বক্সে লিখতে হবে রেশন কার্ডের নম্বর। তারপরে নীচে ক্লিক করতে হবে। দুটি অপশন রয়েছে। আধার ও মোবাইল দুটিই আপডেট করার অথবা শুধুমাত্র মোবাইল নম্বর (mobile number) আপডেট করার। যেটি প্রয়োজন সেটা বাছাই করে নিন। এবার আপনার আধারের সঙ্গে যে মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে সেখানে একটি ওটিপি (OTP) আসবে। সেই ওটিপি দিয়ে আরও একবার তথ্যগুলি যাচাই করে নিতে হবে। 

আরও সুবিধে:
শুধুমাত্র ওই ওয়েবসাইটই (website) নয়। 'খাদ্যসাথী-আমার রেশন' (Khadyasathi-Amar Ration) অ্যাপের মাধ্যমে অথবা দফতরের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেও এই কাজ করা যাবে। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৯৯০৩০৫৫৫০৫. 

আরও পড়ুন:  এসে গেল প্যান-আধার লিঙ্কের শেষ তারিখ, কীভাবে জুড়বেন দুই কার্ড ?

সেরা শিরোনাম

News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget