এক্সপ্লোর

Reserve Bank of India: কত টাকা ঋণ আদানি গোষ্ঠীকে! ব্যাঙ্কগুলির কাছে তথ্য চাইল RBI

Gautam Adani: সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশের শীর্ষস্থানীয় একাধিক ব্যাঙ্কের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে রিজার্ভ ব্যাঙ্ক, আদানি গোষ্ঠীকে ঋণ দেওয়ার রেকর্ড রয়েছে যাদের।

নয়াদিল্লি: করফাঁকি থেকে কারচুপি, এমনকি জালিয়াতির অভিযোগও রয়েছে। তা নিয়ে গত কয়েক দিন ধরেই পরিস্থিতি উত্তাল। সেই আবহে আরও বিপাকে পড়তে পারে আদানি গোষ্ঠী (Adani Group)। কারণ তাদের গতিবিধি এ বার খতিয়ে দেখতে নামল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। আদানি গোষ্ঠীকে কে, কত টাকা ঋণ দিয়েছে, তা নিয়ে ব্যাঙ্কগুলির কাছ থেকে বিশদ তথ্য চেয়ে পাঠাল রিজার্ভ ব্য়াঙ্ক।

আরও বিপাকে পড়তে পারে আদানি গোষ্ঠী!

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশের শীর্ষস্থানীয় একাধিক ব্যাঙ্কের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছে রিজার্ভ ব্যাঙ্ক, আদানি গোষ্ঠীকে ঋণ দেওয়ার রেকর্ড রয়েছে যাদের। কবে ঋণ দেওয়া হয়েছিল, কত টাকা ঋণ দেওয়া হয়েছিল, তার কিস্তি নিয়মিত জমা পড়েছে কিনা, কত টাকার ঋণ আনাদায়ী অবস্থায় পড়ে রয়েছে, এই সংক্রান্ত বিশদ তথ্য জানাতে বলা হয়েছে।

লেনদেন সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা CLSA-র দেওয়া তথ্য অনুয়ায়ী, গত তিন-চার বছরে আদানি গোষ্ঠীর পাঁচটি সংস্থার ঋণের পরিমাণ ১ লক্ষ কোটি থেকে বেড়ে ২ লক্ষ কোটিতে পৌঁছেছে। এর মধ্যে, বিভিন্ন ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের পরিমাণ ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার মতো ছিল ২০২২ সালে। তবে ভারতের ব্যাঙ্কগুলি থেকে গত তিন বছরে আদানি গোষ্ঠীকে ১৫ হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছিল বলে এখনও পর্যন্ত তথ্য় উঠে এসেছে বলে জানিয়েছে CLSA.

আরও পড়ুন: Adani FPO: কারচুপির অভিযোগে উত্তাল বাজার, বাজেটের দিনই FPO তুলে নিল আদানি গোষ্ঠী

লগ্নি সংক্রান্ত বিষয়ে আমেরিকার গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) একটি রিপোর্টে সম্প্রতি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলা হয়। করফাঁকির স্বর্গরাজ্যে একাধিক ভুয়ো সংস্থার মাধ্যমে লেনদেন, বিপুল পরিমাণ ঋণ সংক্রান্ত তথ্য লুকনোর অভিযোগ ওঠে। বলা হয়, ভারতের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী লাগাতার শেয়ার দরে কারচুপি করেছে, আর্থিক প্রতারণায় যুক্ত থেকেছে। তার পর থেকেই শেয়ার বাজারে লাগাতার ক্ষতির সম্মুখীন হয়েছেন আদানি। সেরা ১০ ধনকুবেরের তালিকার বাইরে চলে গিয়েছেন তিনি। 

২৪ জানুয়ারি হিন্ডেনবার্গের ওই রিপোর্ট যে দিন প্রকাশিত হয়, ওই দিনই আদানি গোষ্ঠীর FPO বাজারে আসে। শেয়ার বাজারে লগ্নির ক্ষেত্রে ইনিশিয়াল পাবলিক অফার বা IPO এমনিতে খুবই জনপ্রিয়। এ ক্ষেত্রে, প্রথম বার বাজারে শেয়ার ছেড়ে স্টক এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করে কোনও সংস্থা। তার পর শুরু হয় লেনদেন। পরবর্তী কালে ওই সংস্থা চাইলে আবারও যে কোনও সময় বাজারে শেয়ার ছাড়তে পারে, তাকে বলা হয় FPO। অর্থাৎ এর মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য অতিরিক্ত কিছু শেয়ার ছেড়ে তহবিল সংগ্রহ করা হয়। একাধিক বার FPO আনতে পারে যে কোনও সংস্থা। তার প্রভাব পড়েছে আদানি গোষ্ঠীর শেয়ার দরেও। আদানি গোষ্ঠী যদিও অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি ভারতের উপর অযাচিত আঘাত হানা হচ্ছে। এর পাল্টা হিন্ডেনবার্গ জানিয়েছে, জাতীয়তাবাদের দোহাই দিয়ে জালিয়াতি আড়াল করছে আদানি গোষ্ঠী।

বাজেট পেশের দিন বাজার থেকে FPO তুলে নেয় আদানি গোষ্ঠী

সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই, বুধবার সংসদে বাজেট পেশের দিন বাজার থেকে FPO তুলে নেয় আদানি গোষ্ঠী। তার পরই তাদের দেওয়া ঋণ নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক তথ্য-তলাশে নেমেছে বলে জানা গেল। এ নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফে যদিও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। অন্য দিকে, গৌতম আদানির দাবি, তাঁর সংস্থায় সব ঠিক আছে। বিনিয়োগকারীদের যাতে ক্ষতি না হয়, তার জন্য নৈতিক দায়িত্ববোধ থেকেই FPO তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
ফের বিজেপির বিক্ষোভের মুখে 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ সৌগত রায়
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget